সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিশুদের নিয়ে যখন দুই দম্পতি সোমবার সকালে দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামলেন, প্রথমে কারও সন্দেহ হয়নি। নেহাত নিরাপত্তার খাতিরে রুটিন চেক আপ চলছিল। তখনই বেরিয়ে আসে চাঞ্চল্যকর সত্যিটা। শিশুদের ডায়পার থেকে মেলে ১৬ কেজি সোনার বিস্কুট।
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, প্রত্যেকটি বিস্কুট এক কিলোগ্রাম ওজনের এবং শিশুদের ডায়াপারের ভিতরে তা খুব সুনিপুণভাবে লুকিয়ে রাখা হয়েছিল। শিশুদের তোয়ালের ভিতরেও কিছু সোনা লুকোনো ছিল। দু’টি পরিবারই দুবাই থেকে এসেছিল ভারতে। সকাল সাতটার ফ্লাইটে তারা দিল্লিতে এসে পৌঁছায়। দুই পরিবারকেই আটক করা হয়েছে। চলছে জিজ্ঞাসাবাদ। এর নেপথ্যে কোনও আন্তর্জাতিক চোরাচালান চক্র জড়িয়ে আছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।
সর্বশেষ খবর
-
নামেই ‘বন্ধু’, পাকিস্তানের আপত্তিতে ইউরেনিয়াম পেল না বাংলাদেশ, মুখোশ খুলল ইসলামাবাদের!
-
৭৭ দিন পর জেল থেকে ফিরেই হামলার মুখে তৃণমূল কাউন্সিলর! চাঞ্চল্য বারাসতে
-
পাক বর্বরতায় রক্তাক্ত বালোচিস্তান! ‘হিন্দুস্তান, আমাদের বাঁচান’, বুক ফাটা আর্তনাদ বালোচ কিশোরীর
-
কবে রাজ্যে ছাত্রভোট? বারাসত বিশ্ববিদ্যালয় সমাবর্তনে বড় ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী
-
আমেরিকা-ইরান সংঘাতে এবার অনমনীয় ‘বাহুবলী’র প্রবেশ! পেজেস্কিয়ানের বার্তায় চমক তেহরানের