সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট সুরক্ষিত৷ এই নোট নিয়ে ভয় পাওয়ার কোনও কারণ নেই৷ বৃহস্পতিবার ফের একবার সাংবাদিক সম্মেলন করে দেশবাসীকে আশ্বস্ত করলেন কেন্দ্রীয় অর্থসচিব শক্তিকান্ত দাস৷ অর্থসচিবের বক্তব্যের নির্যাস হল-
Advertisement
- ইতিমধ্যেই বাজার থেকে ১৫ লক্ষ কোটি ৫০০ ও ১০০০-এর নোট তুলে নেওয়া হয়েছে৷
- এখনও পর্যন্ত নতুন নোট বাজারে ৫ লক্ষ কোটি নোট ছাড়া হয়েছে৷
- তবে যে পরিমান টাকা বাজার থেকে তোলা হয়েছে সেই পরিমানই ছাড়া হবে এমন কোনও কথা নেই৷
- সরকার ডিজিটাল লেনদেনে গুরুত্ব দিচ্ছে৷
- তবে খুব দ্রুততার সঙ্গে ৫০০ ও ২০০০ টাকার নোট ছাপা হচ্ছে৷
- ৫০, ১০০, ১০ টাকার নতুন নোটও ছাপা হচ্ছে৷
- বিশেষত গ্রামে-গঞ্জে যেখানে নগদ টাকা বেশি দরকার সেখানেই জোগান বাড়ানোর চেষ্টা চলছে৷
- বাজারে নগদ জোগানের যে ঘাটতি ছিল, সেই পরিস্থিতির ক্রমাগত উন্নতি হচ্ছে৷
- ২ লক্ষ এটিএমকে নতুন ব্যবস্থায় উন্নত করা হয়েছে, মাত্র ১৩ শতাংশ এটিএম ঠিক হয়েছে বলে যেটা রটানো হয়েছে তা সম্পূর্ণ ভুল৷
- তবে ৩০ ডিসেম্বরের পর সরকার কী ষোষণা করবে তা জানা নেই, তার জন্য অপেক্ষা করতে হবে৷
তবে আগামী ৩৭ দিনেও সাধারণ মানুষের দুর্ভোগ সম্পূর্ণ মিটে যাবে, এমন কোনও ইঙ্গিত এদিন দিতে পারেননি কেন্দ্রীয় অর্থসচিব শক্তিকান্ত দাস৷ তুলে নেওয়া নোটের বাকি ১০ লক্ষ কোটি নোট কবে সরকারের ঘরে আসবে তারও কোনও দিশা দেখাতে পারেননি তিনি৷
Advertisement
Advertisement
সর্বশেষ খবর
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!
-
মেট্রোপলিটান এলাকার বেআইনি নির্মাণে নজর, উচ্চপদস্থ আধিকারিকদের তলব হাই কোর্টের