সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মশাল মাহেশ্বরী৷ জন্ম পাকিস্তানে হলেও দুই বছর ধরে ভারতেই রয়েছে ১৭ বছরের এই কিশোরী৷ ছোটবেলা থেকেই যার একটাই স্বপ্ন, ডাক্তার হতে চায় সে৷ জয়পুর থেকে এবারে সিবিএসসি বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৯১ শতাংশ নম্বরও পেয়েছে মশাল৷
কিন্তু, অল ইন্ডিয়া প্রি-মেডিক্যাল পরীক্ষার ফর্ম ফিল-আপ করতে গিয়েই বাধে বিপত্তি৷ পাকিস্তানের নাগরিক হওয়ায় বাতিল হয়ে যায় মশালের আবেদন৷ এক বেসরকারি সংবাদ মাধ্যমের দ্বারা কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কাছে বিষয়টি খতিয়ে দেখার আবেদন করে মশাল৷
মশালের ভিডিও দেখেই টুইট করেন সুষমা৷ তৎক্ষণাৎ টুইট করে বিষয়টি আালাদা গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দেন তিনি৷ তাকে চিন্তা করতেও বারণ করেন৷

টুইটে ফোন নম্বর দিয়ে তাঁকে যোগাযোগও করতে বলেন সুষমা৷ ভারতীয় বিদেশমন্ত্রীর এই আশ্বাসে অভিভূত পাক-কন্যা৷
সর্বশেষ খবর
-
শিল্পবার্তা নিয়ে শুভেন্দুর মুখে বুদ্ধদেবের প্রশংসা, তুলোধোনা মমতাকে
-
‘৩ মাস পেরিয়ে গিয়েছে’, এনসিপিআই সাংসদদের পদ নিয়ে দ্রুত সিদ্ধান্ত চায় সুপ্রিম কোর্ট
-
জাহাজ লক্ষ্য করে ছুটে এল টর্পেডো! হরমুজের কাছে ফের মৃত্যু ভারতীয় নাবিকের
-
ড্রাগন-হাতির ট্যাঙ্গো চাইছে বেজিং! সীমান্ত বিতর্কের মাঝেই কলকাতায় চিনা দূতের মুখে মৈত্রীর বার্তা
-
তিন বছর পর দেশে আইপিএল নিলাম, কোন শহরে, জানিয়ে দিল বিসিসিআই