এবার দেশকে দুর্নীতিমুক্ত করার অভিযান শুরু বরখাস্ত জওয়ান তেজ বাহাদুরের

তাঁর দাবি, পাকিস্তানকে কড়া জবাব দেওয়ার ক্ষেত্রে সেনাদের আরও স্বাধীনতা দেওয়া উচিত কেন্দ্রর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৪, ২০১৭, ১৪:২৫

options
link
এবার দেশকে দুর্নীতিমুক্ত করার অভিযান শুরু বরখাস্ত জওয়ান তেজ বাহাদুরের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জওয়ানদের যে খাবার দেওয়া হয়, তা অত্যন্ত নিম্নমানের। এমন অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন তেজ বাহাদুর যাদব। সেই জল এতদূর গড়ায় যে শেষমেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) চাকরি থেকে বরখাস্ত করা হয় তাঁকে। ভারতীয় সেনা থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে ঠিকই। কিন্তু দেশসেবা থেকে নিজেকে বিরত রাখতে চান না প্রাক্তন জওয়ান। তাই এবার তেজ বাহাদুরকে দেখা যাচ্ছে নয়া অবতারে। জানিয়ে দিলেন, এখন থেকে দেশে চলতে থাকা দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবেন তিনি।

Advertisement

[সোমবার ফিরে আসবে ‘র‍্যানসমওয়্যার’, বিশ্বজুড়ে সাইবার হামলার সতর্কতা জারি]

রবিবার সেই লক্ষ্যেই দিল্লির জন্তর-মন্তরে হাজির হয়েছিলেন তেজ বাহাদুর। দেশকে দুর্নীতি মুক্ত করার অভিযানে তাঁকে সমর্থন জানিয়েছেন প্রাক্তন সেনা থেকে শহিদ ভারতীয় জওয়ানদের পরিবার। ভারতীয় সেনাদের সুরক্ষিত জীবনের দাবি তুলে পাশে দাঁড়িয়েছেন মণিপুরের মানবাধিকার কর্মী ইরম শর্মিলা চানুও। এই নয়া পদক্ষেপের নাম দেওয়া হয়েছে প্রতিনিধি পরিবার অভিযান। তেজ বাহাদুর জানান, তাঁর এই উদ্যোগের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। সম্পূর্ণ নিরপেক্ষভাবে নিজের অভিযান চালাবেন তিনি। তাঁর সাফ কথা, “আমি কোনও রাজনৈতিক দলকে সমর্থন করি না। যদি কখনও প্রতিনিধি পরিবার অভিযানে রাজনীতির গন্ধ পাই, তাহলে নিজেই সরে দাঁড়াব।” এই কাজে শহিদদের পরিবারকে পাশে পেয়ে আপ্লুত তেজ বাহাদুর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[হিন্দু প্রেমিকাকে চারবার বিয়ে করলেন এই মুসলিম যুবক!]

পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম সাহসী ভারতীয় সেনা হেমরাজের মুণ্ডচ্ছেদ করেছিল। সেই হেমরাজের মা তেজ বাহাদুরের সমর্থনে এগিয়ে এসেছেন। বলছেন, “সোশ্যাল মিডিয়ায় ওই ধরনের ভিডিও পোস্ট করে তেজ বাহাদুর শৃঙ্খলাভঙ্গ করেছিলেন ঠিক, কিন্তু তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা উচিত হয়নি।” ভারতীয় সেনার ভাবমূর্তি নষ্ট করছে বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলেছিল বিএসএফ। কিন্তু তেজ বাহাদুর মনে করেন, বিএসএফ তাঁর সঙ্গে অবিচার করেছে। বলছেন, “আমি একটা বিষয় প্রকাশ্যে এনেছিলাম। ওই ভিডিও ভাইরাল হওয়ার পর অন্তত ৭০ শতাংশ জওয়ান উপকৃত হয়েছে।” তবে সেসব কথা ভুলে আপাতত নিজের নতুন অভিযানেই মন দিচ্ছেন তেজ বাহাদুর। তাঁর দাবি, পাকিস্তানকে কড়া জবাব দেওয়ার ক্ষেত্রে সেনাদের আরও স্বাধীনতা দেওয়া উচিত কেন্দ্রর।

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.