সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের নিমন্ত্রণে নানা সৃজনশীল ভাবনার সাক্ষী থেকেছে দুনিয়া৷ কিন্তু কর্নাটকের প্রাক্তন মন্ত্রীর মেয়ের বিয়ের নিমন্ত্রণে যে ভাবনা দেখা গেল, তাতে তাক লেগেছে দেশবাসীর৷ সম্প্রতি এই বিয়ের কার্ডের ছবি ভাইরাল নেটদুনিয়ায়৷
কর্নাটকের প্রাক্তন মন্ত্রী জনার্দন রেড্ডি কোটিপতিও বটে৷ ‘মাইনিং ব্যারন’ রেড্ডির মেয়ের বিয়ে যে চোখ ধাঁধানো হবে তা বলাই বাহুল্য৷ আর নিমন্ত্রণপত্র থেকেই সেই চমক দেওয়া শুরু করেলেন তিনি৷
তাঁর মেয়ে ব্রাহ্মনির বিয়ে নভেম্বরে৷ তাই ইতিমধ্যেই নিমন্ত্রণপত্র বিলি শুরু হয়েছে৷ তারই ছবি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়৷ এ নিমন্ত্রণপত্র একেবারে হটকে৷ কেননা আদতে এটি একটি বাক্স৷ আর সে বাক্স খুললেই চমক৷ কেন বাক্সের ডালায় লাগানো একটি এলসিডি স্ক্রিন৷ আর তাতে দেখা যাচ্ছে মিনিটখানেকের একটি ভিডিও৷ সেখানেই পাত্র, পাত্রীকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে৷ আর মিনিট খানেকের এই ভিডিওর জন্য যে পরিমাণ খরচ করা হয়েছে তা রীতিমতো সমীহ জাগানো৷ যেমন তেমন ভিডিও মোটেও নয়৷ একেবারে কস্টিউম ডিজাইনার থেকে মেক আপ ম্যান, ক্যামেরা থেকে এডিট- সব মিলিয়ে রীতিমতো একটা সম্পূর্ণ প্রোডাকশন৷
প্রাক্তন এই মন্ত্রী অবশ্য বেআইনি খনির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন৷ বছর তিনেক জেলেও ছিলেন৷ গতবছরই জামিনে মুক্তি পান তিনি৷ মন্ত্রী না থাকলেও তাঁর প্রতিপত্তি যে এতটুকু কমেনি, নিমন্ত্রণপত্রেই তা প্রমাণ করে দিলেন রেড্ডি৷
দেখুন ভিডিও:
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!