রাজ্যসভার প্রাক্তন সাংসদ প্যারিমোহন মহাপাত্র প্রয়াত

তিনি ওড়িশা জন মোর্চা দলের প্রেসিডেন্টও ছিলেন...

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২০, ২০১৭, ০৪:৪৯

options
link
রাজ্যসভার প্রাক্তন সাংসদ প্যারিমোহন মহাপাত্র প্রয়াত

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যসভার প্রাক্তন সাংসদ ও ওড়িশা জন মোর্চা দলের প্রেসিডেন্ট প্যারিমোহন মহাপাত্রের জীবনাবসান হয়েছে রবিবার রাতে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। গত তিন মাস ধরে শারীরিক অসুস্থতা নিয়ে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রাজ্যসভায় ওড়িশার প্রতিনিধি এই সাংসদ কর্মজীবনের শুরুতে একজন আইএএস অফিসার ছিলেন। ১৯৯০-৯৫ পর্যন্ত বিজু পট্টনায়কের প্রিন্সিপাল সেক্রেটারির পদ সামলেছেন। অনেকেই বলেন, প্রায় দু’দশক ধরে বিজু জনতা দলের মাস্টারমাইন্ড ছিলেন প্যারিমোহন মহাপাত্র। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের প্রধান রাজনৈতিক পরামর্শদাতা ছিলেন তিনি। ২০০৪-এ পা রাখেন রাজ্যসভায়। কিন্তু ২০১২-য় তাঁকে ‘বেইমান’ বলে মন্তব্য করেন নবীন। এদিন তাঁর মৃত্যুর খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। তাঁর মৃত্যুতে ওড়িশা কংগ্রেসের তরফেও ট্যুইটারে শোকপ্রকাশ করা হয়েছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.