দিল্লির পর এবার হরিয়ানা। নির্মীয়মাণ তিনতলা বাড়ি ভেঙে ধ্বংস্তূপের নিচে চাপা পড়লেন ১৫ জন শ্রমিক। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ৫ জনকে উদ্ধার করা গেলেও তাঁদের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও দমকল বাহিনী। একাধিক জেসিবি দিয়ে ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে।
রবিবার এই দুর্ঘটনা ঘটে হরিয়ানার আম্বালা শহরের ধুলকোট গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামে একটি তিনতলা বাড়ি তৈরির কাজ চলছিল। রবিবার সকালে কাজ চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটি। দুর্ঘটনার সময় অন্তত ২০-২৫ জন শ্রমিক সেখানে উপস্থিত ছিলেন। সকলেই ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। খবর দেওয়া হয়, এনডিআরএফ ও এসডিআরএফকে। বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চারজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। ধ্বংসস্তূপের নিচ থেকে ২টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন:
মৃত ব্যক্তি-সহ ১২ জনকে শনাক্ত করা গিয়েছে। স্থানীয়দের থেকে তথ্য সংগ্রহ করে জানার চেষ্টা হচ্ছে আর কেউ আটকে আছেন কিনা।
উদ্ধারকারীদের তরফে জানানো হয়েছে, ধ্বংসস্তূপের নিচে ঠিক কতজন আটকে রয়েছেন তা এখনও স্পষ্ট নয়। তবে অনুমান করা হচ্ছে, ১৫ থেকে ২০ জন আটকা পড়েছেন। মৃত ব্যক্তি-সহ ১২ জনকে শনাক্ত করা গিয়েছে। স্থানীয়দের থেকে তথ্য সংগ্রহ করে জানার চেষ্টা হচ্ছে আর কেউ আটকে আছেন কিনা। এই বাড়ির মালিক কে তা এখনও জানা যায়নি। তবে দুর্ঘটনার পর ঠিকাদার ও বাড়ির মালিক পলাতক বলে অনুমান। এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যারা যারা অভিযুক্ত তাঁদের কাউকে রেহাত করা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছে প্রশাসন।
উল্লেখ্য, এই দুর্ঘটনা উসকে দিয়েছে সত্য নিকেতনের বাড়ি ভাঙার স্মৃতি। ছয় তলা বাড়ি ভেঙে এখানে মৃত্যু হয় ৭ জনের। জানা যায়, দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের কাছে অবস্থিত বাড়িটি পিজি হিসেবে ব্যবহৃত হত। টানা বৃষ্টির জেরে অভিশপ্ত এই বাড়ির নিচে জল জমেছিল। এরই মাঝে বেসমেন্টে চলছিল নির্মাণ কাজ। যার জেরেই ওই বহুতলের ভিত দুর্বল হয়ে সেটি ভেঙে পড়ে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, নিউটাউনে দু’টি বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর
-
দিনের পর দিন টাট্টু ঘোড়ার সঙ্গে যৌনতা! জেলে ব্রিটিশ কিশোর
-
রাজ্যবাসীকে ‘ফেস্টিভ প্যাকেজ’ উপহার খাদ্যমন্ত্রীর! ৫০ শতাংশ ছাড়ে মিলবে রেশন সামগ্রী
-
খুদে দুর্গা গড়েই চমক! দেশ-বিদেশে পাড়ি কৃষ্ণনগরের কৃশানুর অভিনব শিল্পকর্ম
-
‘তার মানে বিচার হবে’, অভয়া সৎকার মামলা সিবিআইয়ের হাতে যাওয়ার পর বললেন মা রত্না