সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার চার চিনা নাগরিক। নেপাল বর্ডার হয়ে অভিযুক্তরা ভারতে প্রবেশের চেষ্টা করে। বুধবার সশস্ত্র সীমা বল (SSB) এই চারজনকে গ্রেপ্তার করে। পরে তাদের স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আধিকারিকরা জানিয়েছেন, চার চিনা নাগরিক নেপাল সীমান্ত হয়ে বিহারের রক্সৌলে প্রবেশ করে। পরে SSB-র জওয়ানরা তাদের আটক করে। অভিযুক্তদের কাছে ভারতে প্রবেশ করার কোনও বৈধ নথি না থাকায় তাদের গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের পর তাদের স্থানীয় থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় সন্ত্রাসবাদী হামলার পর দেশের সব সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এদিকে নেপাল ও ভারতের মধ্যে যাতায়াতের ক্ষেত্রে নজরদারি আরও বাড়ানো হয়েছে। নেপাল থেকে ভারতে আসা গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি ভারত থেকে নেপালে আসা যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন আইডি, ড্রাইভিং লাইসেন্স চেক করা হচ্ছে।
পহলেগাঁও হত্যাকাণ্ডের পর পাকিস্তানে থাকা সন্ত্রাসবাদী ক্যাম্পে পালটা আঘাত হেনেছে ভারত। দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্র, রেল স্টেশন, বিমান বন্দরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। যুদ্ধের আবহে উত্তরবঙ্গে ঘুরতে যাওয়া পর্যটকদের অনেকে ফিরে আসতে শুরু করেছেন। এরই মধ্যে নেপাল হয়ে ভারতে প্রবেশ করার অপরাধে চারজনকে গ্রেপ্তার করল এসএসবি। তবে তারা কী কারণে ভারতে প্রবেশ করেছিল সে বিষয়ে এখনও স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি।
সর্বশেষ খবর
-
বিয়েতে রাজি না হওয়ার ‘শাস্তি’, তরুণীকে নৈশভোজে ডেকে কুপিয়ে খুন করলেন প্রেমিক!
-
ওসিআই নীতি নিয়ে একগুচ্ছ প্রস্তাব, ফেডারেশনকে কী বলল মোহনবাগান?
-
কেন গুন্ডাদমন বিল? বিধানসভায় চন্দন-হরগোবিন্দের পরিবারকে দেখিয়ে ব্যাখা শুভেন্দুর
-
তন্দুর ছাড়াই তন্দুরি রুটি! তৈরি হবে বাড়ির রান্নাঘরে, সহজেই কেল্লাফতে!
-
তৃণমূল জমানায় পুলিশ লুকাতো টেবিলের তলায়! বিধানসভায় পেশ বহুচর্চিত গুন্ডাদমন বিল