পৌনে ২ লাখের বিল। মেটাতে না পারায় জোর করে তরুণীর মাথা মুড়িয়ে শাস্তি দিল পানশালা কর্তৃপক্ষ। সোশাল মিডিয়ায় ব্যাংককের একটি পানশালার ভিডিও ভাইরাল (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই বিতর্কের মুখে পানশালা কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ব্যাংককের একটি পানশালায় গিয়ে প্রায় ৬০ হাজার ভাট (ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ ৭১ হাজার টাকা) বিল নিয়ে পানশালা কর্তৃপক্ষের সঙ্গে বচসা বাধে এক তরুণীর। বিরোধের জেরে ওই তরুণীর মাথা মুড়িয়ে দেওয়া হয়।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ব্যাংককের একটি পানশালায় গিয়ে প্রায় ৬০ হাজার ভাট (ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ ৭১ হাজার টাকা) বিল নিয়ে পানশালা কর্তৃপক্ষের সঙ্গে বচসা বাধে এক তরুণীর। বিরোধের জেরে ওই তরুণীর মাথা মুড়িয়ে দেওয়া হয়। গত ২৫ আগস্ট পিংকলা এলাকার একটি পানশালার ঘটনা। জানা গিয়েছে, ওই তরুণীর বয়স ১৮। বিল মেটাতে না পারায় তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিয়ে পানশালাতেই তার শাস্তির ব্যবস্থা করা হল! এবং সেই ভিডিও করে সোশাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। মুহূর্তে এই ভিডিও ভাইরলা হতেই বিতর্কের মুখে পানশালা কর্তৃপক্ষ।
বিভিন্ন মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ওই তরুণী নাকি ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে পানশালায় ঢুকেছিলেন। সেখানে তিনি খাবার ও ২০০ গ্লাস মদ অর্ডার করেছিলেন। থাইল্যান্ডের মুদ্রায় যার বিল গিয়ে দাঁড়িয়েছিল প্রায় ৬০ হাজার ভাট। এই বিল না মিটিয়ে তরুণী পানশালা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতেই কর্মীরা তাঁকে আটকে দেন। অভিযোগ, ঘটনাটি পুলিশে না জানিয়ে নিজেরাই শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন ওই পানশালার ম্যানেজার। জানা গিয়েছে, বকেয়া বিলের পরিবর্তে মাথা মুড়িয়ে নেওয়া হবে বলে সেই সময়ই একটি চুক্তিতেও সই করিয়ে নেওয়া হয় তরুণীকে দিয়ে। পানশালা কর্তৃপক্ষের দাবি, ওই তরুণীর আগেও নাকি একাধিক পানশালায় গিয়ে একইভাবে বিল না মিটিয়ে পালিয়েছিলেন।
🇹🇭 ✂️ Joven de 18 años rapada por cuenta de 60 mil baht
Una chica de dieciocho años llegó con cédula alterada a un bar de anfitriones en Pinklao, Bangkok, y pidió más de doscientas bebidas para los artistas hasta sumar unos mil ochocientos dólares. Al no poder pagar, el personal…— ULTI (@ULTIMAHORAENX) August 31, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হুবহু ইয়ামাল! নেটপাড়ায় ভাইরাল ভারতীয় কিশোর, বিশ্বজয়ী তারকার থেকে কী চাইল?
-
আচমকা বিজয়-সায়নী সাক্ষাৎ, বাংলার ঐতিহ্য-সংস্কৃতি নিয়ে সাংসদকে কী জানালেন তামিলনাড়ুর ‘সুপারস্টার’ মুখ্যমন্ত্রী?
-
স্কুলের ট্যাঙ্কে মরা পাখি, দুর্গন্ধে ভরা জলেই শিশুদের মিড ডে মিল, ক্যানিংয়ে এ কী কাণ্ড!
-
সন্ন্যাসী রাজার বাড়িতেই মহানায়কের জন্মশতবর্ষ উদযাপন করবে কলকাতা পুলিশ! তুঙ্গে প্রস্তুতি
-
বোধোদয় হোক! রাহুলের ‘সুমতি’ ফেরাতে মন্দিরে ‘বুদ্ধি-শুদ্ধি যজ্ঞ’ বিজেপির, ভাইরাল ভিডিও