ঠিক যেন লামিনে ইয়ামাল! ভারতের মাটিতে কী করছেন স্পেনের বিশ্বজয়ী ফুটবলার? প্রথম দেখায় তাই মনে হতে পারে। কিন্তু না, বার্সেলোনার ১৯ বছর বয়সি তারকা নন। কেরলের এই স্কুলছাত্রের নাম অ্যালেন জেমস। তবে তাঁকে দেখতে হুবহু ইয়ামালের মতো। যে কারণে সোশাল মিডিয়ায় ‘ভারতের ইয়ামাল’ নামে বিখ্যাত হয়ে গিয়েছেন অ্যালেন।
কেরলের কোল্লামের বাসিন্দা অ্যালেন। দশম শ্রেণিতে পড়ে। সম্প্রতি তার গ্রামেরই ভ্লগার নিখিল মনোহরের ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তার চুলের স্টাইল, হাসি সবই ইয়ামালের মতো। এমনকী বার্সেলোনা তারকার জার্সিও পরেছিল অ্যালান। ইতিমধ্যে সেই ভিডিও প্রায় দেড় কোটি মানুষ দেখে ফেলেছেন। তবে শুধু চেহারায় নয়। আরও একটা জায়গায় ইয়ামালের সঙ্গে মিল রয়েছে। অ্যালেন নিজেও ফুটবল খেলে। পেরুভাজি স্কুলের ফুটবল দলের ডিফেন্ডার সে। যদিও ইয়ামাল আক্রমণভাগের ফুটবলার।
আরও পড়ুন:
ইয়ামালের মতো দেখতে হলেও অ্যালেন আর্জেন্টিনা ও লিওনেল মেসির বিরাট ভক্ত। তার দাদাও ফুটবল খেলে। এএনআই-কে ১৫ বছর বয়সি ফুটবলার বলে, “আমাকে অনেকদিন ধরে সবাই বলছে, ইয়ামালের সঙ্গে মুখের মিল আছে। তবে খুব একটা পাত্তা দিইনি। বিশ্বকাপের সময় ব্যাপারটা বেশি করে চোখে পড়ে। আর ভিডিও ভাইরাল হওয়ার পর আমার জীবন বদলে গিয়েছে। আমি খুব ছোট থেকে ফুটবল খেলছি। ইয়ামালকে ভালো লাগে। তবে আমি মেসি ও আর্জেন্টিনার ভক্ত।”
#WATCH | Kollam, Keralam | 15-year-old schoolboy Allen James from Chakkuvally goes viral for his uncanny resemblance to Spanish footballer Lamine Yamal. pic.twitter.com/5buBZgJGqA
— ANI (@ANI) September 1, 2026
এখন কী চাইছে অ্যালেন? তার স্বপ্ন, খোদ ইয়ামালের থেকে বার্তা আসবে। সেটা আসুক বা না আসুক, নিজের এলাকায় জনপ্রিয়তার শীর্ষে অ্যালেন। নেটিজেনদের অনেকে কটাক্ষ করছেন ঠিকই, তবে সেসব পাত্তাই দিচ্ছে না। ইয়ামালের বার্তা আসার স্বপ্নে বুঁদ অ্যালেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
নেপালের প্রথম মহিলা কপ্টার ক্যাপ্টেন! ধ্বংসযজ্ঞের মাঝে শয়ে শয়ে প্রাণ বাঁচালেন ‘ঈশ্বরের দূত’ প্রিয়া
-
এবার অক্ষয় কুমারের নায়িকা রুক্মিণী, ‘দেশু’ উন্মাদনার মাঝেই বলিউডে বড় ধামাকা ‘বিনোদিনী’র
-
ইমামের চোট নাটকের পর বাবরের জ্বর, প্রাক্তন পাক তারকার খোঁচা, ‘এবার ইনজামামদের পাঠাব?’
-
এক লিও অবসরে, অন্য লিও কি সেই পথে? চিন্তায় আর্জেন্টিনার ফুটবল মহল
-
ওভেন নেই তো কী হয়েছে? কুকারেই তৈরি হবে মনের মতন কুকিজ, জেনে নিন পদ্ধতি