স্কুলের জলের ট্যাঙ্কে ভাসছে মরা পাখি! আর সেই জলেই রান্না করা মিড ডে মিল প্রতিদিন পাতে পড়ছে শিশুদের। বিষয়টি নজরে আসার পরেই স্কুল চত্বরে বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। আতঙ্কে মিড ডে মিল খাওয়া বন্ধ পড়ুয়াদের। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং সার্কেলের গলাডহরা কুসুমমনি এফপি স্কুলের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য।
দীর্ঘদিন ধরে জলে দুর্গন্ধ। ছাদ উঠতেই দেখা গেল জলের ট্যাঙ্কে ঢাকনা নেই। উঁকি দিয়ে দেখতেই নজরে এল জলে ভাসছে মরা পাখি। যা থেকেই দুর্গন্ধে ভরেছে জল। দিনের পর দিন সেই জল দিয়ে স্কুলের মিড ডে মিল রান্না হচ্ছে! বিষয়টি নজরে আসতেই স্কুলে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। দিনের পর দিন স্কুলের জলের ট্যাঙ্কে আলগা পড়ে রইল , কারও নজরই পড়ল না? শিশুদের স্বাস্থ্যের কথা ভাবার দায় নেয় স্কুলের? এই প্রশ্নে স্কুল কর্তৃপক্ষকে দুষতে থাকেন অভিভাবকরাও।
আরও পড়ুন:
উল্লেখ্য, ক্যানিংয়ের স্কুলের এই ঘটনায় এক অভিভাবক অভিযোগ করেন, পানীয় জলের ট্যাঙ্কে পাখি মরে পড়ে থাকা এক দু’দিনের মধ্যে হয়নি। দীর্ঘদিন ধরে পাখি জলে থাকার ফলে তা পচে পোকা হয়ে গেছে। এই ট্যাঙ্কের জলই বাচ্চারা পান করে, অন্যদিকে মিড ডে মিল রান্না করতেও এই জল ব্যবহার হয়।অভিভাবকরা বলেন, “বিষয়টা জানাজানি হতেই আমরা স্কুল কর্তৃপক্ষকে জানাই। কিন্তু তারা বিষয়টি পাত্তাই দিতে চাইছেন না। ওই স্কুলে শিক্ষক সংখ্যা তিনজন যার মধ্যে একজন প্যারা টিচার। প্যারা টিচার তিনিই মূলত স্কুল চালান। কারণ স্কুলের প্রধান শিক্ষক গোবিন্দ মন্ডল দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে স্কুলে আসেন না। আর তার স্ত্রী কাকুলি কবিরাজ মন্ডল তিনি মূলত সবকিছু দেখভাল করেন।” ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন প্রধান শিক্ষক ও তার স্ত্রী তথা ওই স্কুলের প্যারা টিচার।
সর্বশেষ খবর
-
এবার অক্ষয় কুমারের নায়িকা রুক্মিণী, ‘দেশু’ উন্মাদনার মাঝেই বলিউডে বড় ধামাকা ‘বিনোদিনী’র
-
ইমামের চোট নাটকের পর বাবরের জ্বর, প্রাক্তন পাক তারকার খোঁচা, ‘এবার ইনজামামদের পাঠাব?’
-
এক লিও অবসরে, অন্য লিও কি সেই পথে? চিন্তায় আর্জেন্টিনার ফুটবল মহল
-
ওভেন নেই তো কী হয়েছে? কুকারেই তৈরি হবে মনের মতন কুকিজ, জেনে নিন পদ্ধতি
-
জোটেনি মাথার উপর ছাদটুকু! একবছর ধরে অন্যের বাড়িতে ধনকড়, কেন এই দুর্দশা প্রাক্তন উপরাষ্ট্রপতির?