Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২ সেপ্টেম্বর ২০২৬
Maldah

বেঙ্গালুরুতে পাকড়াও ৩১ জন অনুপ্রবেশকারীকে আনা হল মালদহে, সীমান্ত দিয়ে ‘পুশ ব্যাক’ বাংলাদেশে

বাংলাদেশ থেকে সীমান্ত পার করে বেঙ্গালুরুতে কাজের জন্য গিয়েছিলেন অনুপ্রবেশকারীরা। সম্প্রতি সেখানে অভিযান চলে। পাকড়াও করা হয় ৩১ হন বাংলাদেশিকে।

বিশ্বজ্যোতি ভট্টাচার্য
বিশ্বজ্যোতি ভট্টাচার্য

শেষ আপডেট: সেপ্টেম্বর ২, ২০২৬, ১৩:০৭

link
বিশ্বজ্যোতি ভট্টাচার্য
বিশ্বজ্যোতি ভট্টাচার্য

শেষ আপডেট: সেপ্টেম্বর ২, ২০২৬, ১৩:০৭

options
link
বেঙ্গালুরুতে পাকড়াও ৩১ জন অনুপ্রবেশকারীকে আনা হল মালদহে, সীমান্ত দিয়ে ‘পুশ ব্যাক’ বাংলাদেশে zoom
মালদহ স্টেশনে ট্রেন থেকে নামানো হয়েছে অনুপ্রবেশকারীদের। ছবি- সংগৃহীত
Advertisement

বাংলাদেশ থেকে সীমান্ত পার করে বেঙ্গালুরুতে কাজের জন্য গিয়েছিলেন অনুপ্রবেশকারীরা। সম্প্রতি সেখানে অভিযান চলে। পাকড়াও করা হয় ৩১ জন বাংলাদেশিকে। তাঁদের পশ্চিমবঙ্গের মালদহে পাঠানো হল। মালদহের সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। সেজন্য আপাতত তাঁদের হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।

দেশের বিভিন্ন জায়গায় অনুপ্রবেশকারীরা ছড়িয়েছিটিয়ে রয়েছে বলে অভিযোগ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশ রুখতে কড়া বার্তা দিয়েছেন। ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে অনুপ্রবেশকারীদের পাকড়াও করে সীমান্ত পার দেওয়ার নির্দেশও রয়েছে। রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকারে আসার পর অনুপ্রবেশকারীদের পাকড়াও করতে নজরদারি, ধরপাকড় চলছে। রাজ্যের একাধিক সীমান্তবর্তী অঞ্চলে হোল্ডিং সেন্টার তৈরি হয়েছে অনুপ্রবেশকারীদের রাখার জন্য। ইতিমধ্যেই শয়ে শয়ে অনুপ্রবেশকারীকে বাংলাদেশে সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হয়েছে। অনুপ্রবেশ ইস্যুতে ‘জিরো টলারেন্সে’র বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অনুপ্রবেশকারীদের পাকড়াও করতে কর্ণাটক পুলিশও সম্প্রতি অভিযান চালায়। ‘অপারেশন মুক্ত’ নামে ওই অভিযান গত ৯ আগস্ট চালানো হয়। হোয়াইটফিল্ড ও ইলেকট্রনিক সিটি এলাকায় চালানো ওই অভিযানে ২ হাজার ৯৪৪ জনের কাগজপত্র যাচাই করা হয়। তাঁদের মধ্যে ১০৫ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে চিহ্নিত করা হয়। বেঙ্গালুরুতে পাকড়াও করা হয় ৩১ জনকে। ওই ৩১ জন অনুপ্রবেশকারীকে রবিবার মালদহ পাঠানোর উদ্দেশ্যে বিশেষ নজরদারিতে ট্রেনে তোলা হয়। কর্ণাটক পুলিশের ২০ জনের একটি দল তাঁদের সঙ্গে ট্রেনে ছিলেন।

মঙ্গলবার রাতে ওই ট্রেন মালদহ টাউন স্টেশনে এসে পৌঁছয়। স্টেশনে পুলিশের কড়া নিরাপত্তা ছিল। জানা গিয়েছে, বিভিন্ন সময় তাঁরা সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন। তাঁদের কাছে ভারতে থাকার কোনও বৈধ কাগজপত্র ছিল না। সীমান্ত পেরনোর পর বিভিন্ন জায়গায় কাজ শুরু করেন অনুপ্রবেশকারীরা। বেঙ্গালুরুতে বিভিন্ন জায়গায় কাজে যুক্ত ছিলেন তাঁরা। রাতেই ওইসব অনুপ্রবেশকারীকে মালদহ জেলা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ৩১ জনকে আপাতত হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া শুরু হবে। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.