একই পরিবারের ৪ জনের রহস্যমৃত্যু, রাজধানীতে চাঞ্চল্য

কী কারণে খুন, খতিয়ে দেখছে পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৭, ২০১৭, ০৭:১৪

options
link
একই পরিবারের ৪ জনের রহস্যমৃত্যু, রাজধানীতে চাঞ্চল্য

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একই বাড়িতে পাঁচজনের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল নয়াদিল্লিতে। মৃতদের মধ্যে চারজনই মহিলা। সকলেই একই পরিবারের সদস্য। আর একজন বাড়ির নিরাপত্তারক্ষী বলে জানা গিয়েছে।

Advertisement

[স্বামী, সন্তানের সামনে বন্দুক দেখিয়ে গণধর্ষণ স্ত্রীকে]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঘটনাটি ঘটেছে রাজধানীর মানসরোবর পার্ক এলাকায়। শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ ফোন আসে স্থানীয় থানায়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখতে পায় ঘরের ভিতরে পাঁচটি মৃতদেহ পড়ে রয়েছে। প্রত্যেকের শরীরে ধারাল অস্ত্রের আঘাত স্পষ্ট। জানা যায়, মৃতদের মধ্যে চারজন মহিলাই একই পরিবারের সদস্য। নাম নূপুর জিন্দল (৩৫), অঞ্জলি জিন্দল (৩৩), উর্মিলা (৬৫) ও সংগীত গুপ্তা (৪৩)। আরেকজন ওই বাড়িরই নিরাপত্তারক্ষী রাকেশ (৫০)।

Advertisement

[মহিলাদের চুল উধাও, উপত্যকায় বিপাকে সেনাবাহিনী]

মানসরোবরের ওই বাড়িতেই একটি তেলের কারখানা রয়েছে। তেলের ব্যবসা ছিল ওই পরিবারের। কী কারণে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ। এর জন্য বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। ইতিমধ্যে পরিবারের বাকি সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রশ্ন করা হয়েছে প্রতিবেশীদেরও। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ব্যবসা সংক্রান্ত শত্রুতার জেরে এই খুন হতে পারে। আবার সম্পত্তির ভাগাভাগি নিয়ে ঝামেলার জেরে এই পরিণতি হতে পারে বলেও মনা করা হচ্ছে। তবে কিছুই এখনই নিশ্চিত নয় বলে জানিয়েছেন ইস্টার্ন রেঞ্জের যুগ্ম কমিশনার রবীন্দ্র যাদব। আপাতত মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

[অমানবিক! মৃত শিশুর দেহ নিয়েও মা-বাবা’র টানাহেঁচড়া]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.