সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় সাড়ে ৬ লক্ষ মানুষের ৩,৭০০ কোটি টাকারও বেশি টাকা তছরুপের অভিযোগে তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল উত্তরপ্রদেশ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স৷ একটি অনলাইন পোর্টাল খুলে সাধারণ মানুষের টাকা নয়ছয়ে অভিযুক্ত ওই তিন দুষ্কৃতী৷ গত বুধবার নয়ডা থেকে অনুভব মিত্তল, শ্রীধর প্রসাদ ও মহেশ দয়ালকে গ্রেপ্তার করে পুলিশ৷ গোটা ঘটনার কথা জানানো হয়েছে রিজার্ভ ব্যাঙ্ককে৷ একটি ব্যাঙ্কের শাখা থেকে সংস্থাটির ৫০০ কোটি টাকা আটকও করেছে পুলিশ৷
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা socialtrade.biz বলে একটি পোর্টালের ব্যবসা ফেঁদে বসেছিল৷ ওই পোর্টালে ৫ থেকে ৫০ হাজার টাকা বিনিয়োগ করলে প্রতি ক্লিকে ৫ টাকা করে মেলার প্রতিশ্রুতি দিত অভিযুক্তরা৷ তাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ জমা পড়েছিল৷ পুলিশের নজর ছিল ‘হাই-টেক’ ওই দুষ্কৃতীদের উপর৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, ২০১৫-র আগস্টে লঞ্চ হয়েছিল ওই পোর্টালটি৷ তারপর থেকেই সাড়ে ৬ লক্ষেরও বেশি মানুষকে ঠকিয়ে সাড়ে তিন হাজার কোটি টাকারও বেশি হাতিয়েছিল ওই তিন দুষ্কৃতী৷ দুষ্কৃতীদের কাছে রয়েছে বি টেক ডিগ্রি, গাজিয়াবাদ থেকে উচ্চশিক্ষা অর্জন করেছিল ধৃত তিনজনই৷ আপাতত তিনজনেরই ঠাঁই হয়েছে শ্রীঘরে৷
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!