ইভটিজার থেকে অসুস্থ রোগী, এবার সমস্যা হলেই রক্ষাকর্তা টিকিট পরীক্ষক

ট্রেনে অপরাধ দেখলেই খবর দিন টিটিই-কে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০১৯, ১৩:৪৭

options
link
ইভটিজার থেকে অসুস্থ রোগী, এবার সমস্যা হলেই রক্ষাকর্তা টিকিট পরীক্ষক

সুব্রত বিশ্বাস: চলন্ত ট্রেনে মহিলা যাত্রীদের উত্ত্যক্ত করে আর পার পাবেন না ইভটিজাররা। টিকিট পরীক্ষককে খবর দেওয়া মাত্র পরের স্টেশনে ট্রেন পৌঁছলেই হাতে হ্যান্ড-কাফ পরতে হবে অপরাধী যাত্রীকে। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য রেল টিকিট পরীক্ষকদের মোবাইলে সিইউজি নম্বর দেবে। যাতে ভারতের সব টিকিট পরীক্ষকের সঙ্গে এক সুতোয় বাঁধা হবে আপৎকালীন ব্যবস্থার সঙ্গে যুক্ত বিভাগগুলির। অপরাধের শিকার হচ্ছেন এমন যাত্রী টিকিট পরীক্ষককে বিষয়টি জানানো মাত্র টিকিট পরীক্ষক পরবর্তী স্টেশন থেকে থানা, কন্ট্রোল সর্বত্র খবর পৌঁছে দেবেন নিমেষে। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যুক্ত বিভাগগুলি।

Advertisement

[বহুদিন পর ভারতীয় রেলে বড় মাপের নিয়োগ, শূন্যপদ কত জানেন?]

শুধু অপরাধের ক্ষেত্রেই নয়, যে কোনও বিষয়ে পদক্ষেপ নেবেন টিকিট পরীক্ষক। যাত্রী অসুস্থ হলেও একইভাবে খবর দেবেন ওই টিকিট পরীক্ষক। স্টেশন থেকে হাসপাতাল, অ্যাম্বুল্যান্স এমনকী চিকিৎসক পর্যন্ত। কমার্শিয়াল বিভাগ সূত্রে জানানো হয়েছে, ট্রেনে যাত্রীদের সমস্ত সুবিধা-অসুবিধা দেখার দায়িত্ব টিকিট পরীক্ষকের। কিন্তু সব ক্ষেত্রেই টিকিট পরীক্ষক অভিযোগগুলি এড়িয়ে যান। এবার তাই একেবারে দায়িত্বের পর্যায়ে আনতে তাঁদের সিইউজি নম্বর দেওয়া হবে। এমনকী মোবাইল খরচের জন্য ৩০০ টাকা অনুদানও দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোবাইলের খরচের অছিলায় যাতে টিকিট পরীক্ষক বিষয়টি অগ্রাহ্য করতে না পারেন সেজন্য এই অনুদান। পাশাপাশি টিকিট পরীক্ষরা দায়িত্ব পালন না করলে তাঁর বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[বিদ্যুৎ বাঁচাতে রেলের পরিকল্পনায় আরও লেট হবে ট্রেন, আশঙ্কা বিশেষজ্ঞদের]

কলকাতা-দিল্লি-মুম্বই-চেন্নাই মেট্রোকে এক সুতোয় বাঁধতে পরিকল্পনা রূপায়ণের জন্য বোর্ডকে নির্দেশ দিয়েছে রেলমন্ত্রক। বর্তমানে ট্রেনের গতি সর্বোচ্চ ৮৫-৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা। গতি বাড়িয়ে তুলতে হবে ১৩০ থেকে ১৬০ কিলোমিটারে। এজন্য এই ‘গোল্ডেন কোয়াড্রিল্যাটেরালের’ পরিকল্পনা। বাজেট ৩৬ হাজার কোটি টাকা। পরিকল্পনা রূপায়ণে রেল ফিনান্স কমিশনের সহযোগিতা চাওয়া হয়েছে। কমিটিকে এই প্রকল্পের রূপরেখা ও বাস্তবায়নের দিকটি খতিয়ে দেখে আগামী দু’মাসের মধ্যে রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে। যাতে আগামী কেন্দ্রীয় বাজেটে এই প্রকল্পে অর্থ বরাদ্দ হয়। স্বাধীনতার ৭৫তম বর্ষে অর্থাৎ আগামী ২০২২ সালের ১৫ আগস্ট এই প্রকল্পের সূচনা করবে রেল।

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.