Gandhi Peace Prize

আরও মজবুত ভারত-বাংলাদেশ সম্পর্ক, এবার গান্ধী শান্তি পুরস্কারে সম্মানিত বঙ্গবন্ধু

সম্মানে ভূষিত হলেন ওমানের প্রয়াত রাজা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২২, ২০২১, ১৭:২৩

options
link
আরও মজবুত ভারত-বাংলাদেশ সম্পর্ক, এবার গান্ধী শান্তি পুরস্কারে সম্মানিত বঙ্গবন্ধু

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের আগেই প্রতিবেশী দেশের প্রতি অনন্য শ্রদ্ধা জানাল ভারত। ২০২০ সালের গান্ধী শান্তি সম্মানে ভূষিত করা হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে (Bangabandhu Sheikh Mujibur Rahman)। সোমবার সংস্কৃতি মন্ত্রকের তরফ এই তথ্য জানানো হয়েছে।

Advertisement

একই দিনে ২০১৯ সালের গান্ধী শান্তি পুরস্কার (Gandhi Peace Prize) প্রাপকের নাম ঘোষণা করা হল। এই সম্মানে ভূষিত হলেন ওমানের প্রয়াত রাজা সুলতান কাবুস বিন সৈয়দ আল সৈয়দ। ভারত সরকারের এই ভূমিকাকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ বলে উল্লেখ করছেন ওয়াকিবহাল মহল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন : নিরাপত্তায় জোর, নির্বাচনের ৭২ ঘণ্টা আগে বাইক ব়্যালিতে ‘না’ কমিশনের]

এদিন এই পুরস্কার ঘোষণার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “মানবাধিকার ও স্বাধীনতার বীরপুরুষ ছিলেন বঙ্গবন্ধু। তিনি ভারতীয়দেরও নায়ক ছিলেন। তার উত্তরাধিকার ও অনুপ্রেরণা দুই দেশেরই জন্যই ঐতিহ্য। তাঁর দেখানো পথেই দুই দেশের বন্ধুত্ব, উন্নয়ন ও সমৃদ্ধির ভিত্তি আরও শক্তিশালী হয়েছে।” মহাত্মা গান্ধীর ১২৫তম জন্মজয়ন্তী ১৯৯৫ সাল থেকে প্রতি বছর এই পুরস্কার প্রদান করা হচ্ছে। মূলত, গান্ধীবাদ, অহিংসার পথে হেঁটে আর্থ-সামাজিক ক্ষেত্রে উল্লেখ্যযোগ্য অবদানের জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই পুরস্কার প্রদান করা হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন : মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দেশমুখের বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে পরমবীর]

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ‘মুজিববর্ষ’ উদযাপন করছে বাংলাদেশ। এই অনুষ্ঠানে অংশ নিতে ইতিমধ্যে একাধিক দেশ থেকে রাষ্ট্রনেতারা এসেছেন। এবার আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৬ মার্চ তাঁর আসন্ন সফরের আগে ঢাকায় ভারতীয় হাই কমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ১০০টি মুজিব কোট তৈরির অর্ডার দেয়। এই মুজিব কোট বঙ্গবন্ধুর ‘প্রতীকী পোশাক’ হিসেবে খ্যাত। ইতিমধ্যে কেভিআইসি ১০০টি মুজিব কোট সরবরাহ করেছে। বিশেষভাবে নকশা আঁকা মুজিব কোটগুলি উচ্চমানের খাদি কাপড় দিয়ে তৈরি। কালো রঙের মুজিব কোটগুলোতে ছ’টি বোতাম এবং নিচের দিকে সামনে দু’টি পকেট রয়েছে। প্রধানমন্ত্রীর সফরের আগে এই সম্মানের ঘোষণা দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.