রাতভর গণধর্ষণ, বাঁচতে বহুতল থেকে ঝাঁপ নির্যাতিতার

ভোররাতে ঘুমন্ত দুই ব্যক্তিকে দরজা বন্ধ অবস্থায় রেখে বারান্দায় চলে আসেন ওই মহিলা। তারপরই বাঁচার তাগিদে ঝাঁপ দেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৮, ২০১৭, ০৬:২৩

options
link
রাতভর গণধর্ষণ, বাঁচতে বহুতল থেকে ঝাঁপ নির্যাতিতার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির পর এবার মুম্বই। আবারও গণধর্ষণের শিকার এক মহিলা। বাঁচতে শেষমেশ ভোররাতে পাঁচতলার বারান্দা থেকে ঝাঁপ দেন ওই মহিলা। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ফারুক খান ও সন্তোষ কানোজিয়া নামে দুই ব্যক্তিকে।

Advertisement

আগ্রায় জোড়া বিস্ফোরণ, ছড়াল আতঙ্ক ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বহুতলের অন্যান্য বাসিন্দারা জানাচ্ছেন, ভোরের দিকে এক মহিলার আর্ত চিৎকার শোনা যায়। কোনও এক বাড়ির জানলার উপরে ধাক্কা খান তিনি। ‘বাঁচাও বাঁচাও’ আওয়াজে সকলেই জেগে ওঠেন। এরপরই রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করা হয়। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

Advertisement

[ ঘুষ না দিতে পারায় মেলেনি হুইলচেয়ার, হাসপাতালে হেনস্তা রোগীর]

জানা যাচ্ছে, চাকরির খোঁজে মুম্বইয়ে এসেছিলেন ওই মহিলা। ট্রেনেই আলাপ হয় সন্তোষের সঙ্গে। শহরের কিছুই চিনতেন না মহিলা। থাকার কোনও জায়গাও ছিল না। তা বুঝেই সন্তোষ ওই মহিলাকে মুম্বই থেকে একটু দূরে নিজের ভাড়া করা ফ্ল্যাটে থাকার জায়গা দেয়। দিনকয়েক সেখানে তারা দু’জনে কাটায়। বৃহস্পতিবার তারা মুম্বই আসে। কিন্তু ফিরতে রাত হয় বলে নিজের বাড়িতে না ফিরে গিয়ে ওঠে বন্ধু ফারুক খানের ফ্ল্যাটে। সেখানেই রাতভর ধর্ষণের শিকার হতে হয় ওই মহিলাকে। ভোররাতে ঘুমন্ত দুই ব্যক্তিকে দরজা বন্ধ অবস্থায় রেখে বারান্দায় চলে আসেন ওই মহিলা। তারপরই বাঁচার তাগিদে ঝাঁপ দেন।

[সময়ে অফিস আসুন, অফিসারদের কড়া নির্দেশ বিজেপি সরকারের]

তবে প্রতক্ষ্যদর্শীদের অনেকের আশঙ্কা, মহিলাকে খুনের চেষ্টা করা হয়েছিল। যেভাবে তিনি সাহায্যের জন্য চিৎকার করছিলেন, তাতে তাঁকে ঠেলে ফেলে দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। পুলিশ ওই মহিলার বয়ান রেকর্ড করেছে। তাঁর বয়ানের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে দু’জনকে।

[করমুক্ত হোক স্যানিটারি ন্যাপকিন, আর্জি মহিলা সাংসদের]

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.