মধ্যপ্রাচ্যের যুদ্ধে জ্বালানি সংকট দেখা দেয়। সময় মতো মিলছিল না গ্যাস। পরিস্থিতি এখনও অনেকটা স্বাভাবিক। এর মধ্যেই মুম্বইয়ে প্রতারিত হলেন শতাধিক পিএনজি গ্রাহক। বকেয়া না মেটালে আজ রাতের মধ্যেই গ্যাসের কানেকশন কেটে দেওয়া হবে, এই হুমকি বার্তা পাঠিয়ে টাকা হাতিয়ে নিল সাইবার অপরাধীরা। এমন ঘটনায় অস্বস্তিতে পড়েছে মহারাষ্ট্রের রাষ্ট্রায়ত্ত জ্বালনি সংস্থা দ্য মহানগর গ্যাস লিমিডেট।
আরও পড়ুন:
গ্রাহকরা অভিযোগ করেছেন, প্রতারকেরা মেসেজ পাঠায়— আগের মাসের বকেয়া বিল যদি দ্রুত না মেটানো হয়, তা হলে রাতের মধ্যেই গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হবে। স্বভাবতই জ্বালানি নিয়ে আশঙ্কার বাজারে চিন্তায় পড়েন গ্রাহকরা। অনেকেই প্রতারকদের ফাঁদে পা দিয়ে টাকা খুইয়েছেন বলে জানা গিয়েছে। গত এক মাসে একশোরও বেশি গ্রাহক এই ধরনের বার্তা পেয়েছেন বলে অভিযোগ। কীভাবে টাকা হাতিয়ে নিল প্রতারকরা?
পুলিশ জানিয়েছে, বিল মেটাতে গ্রাহকদের মোবাইল ফোনে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয়েছিল। সেই অ্যাপটি খুলতেই ফোন হ্যাক করে প্রতারকরা। এর পর সরাসরি গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। জানা গিয়েছে, গত এক মাসে ২.৭ কোটি টাকার প্রতারণা হয়েছে। গোটা ঘটনায় হতভম্ব পুলিশ।
প্রসঙ্গত, মহারাষ্ট্র এবং কর্নাটকে পাইপলাইন পিএনজি গ্যাস পরিষেবা দেয় দ্য মহানগর গ্যাস লিমিডেট বা এমজিএল। গত মাসে তারা ঘোষণা করেছিল ১৬ মার্চ থেকে ৩০ এপ্রিলের মধ্যে পিএনজি নিলে ৫০০ টাকা ছাড় দেওয়া হবে। অফারে অনেকেই সেই সংযোগ নিয়েছিলেন। মূলত নতুন গ্রাহকদেরই টার্গেট করেছিল প্রতারকেরা। যাতে সফলও হয়েছে তারা। মুম্বই পুলিশের সাইবার সেল ঘটনার তদন্তে নামলেও এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘ফ্ল্যাট ফাঁকা আছে…’, নিউটাউনে আবাসনের পরিচারিকাকে ‘শ্লীলতাহানি’ লালবাজারের কনস্টেবলের!
-
প্রজন্মের বদলে বদলাল ইনস্টাগ্রামও! নয়া লুক নিয়ে কী বলছে নেটিজেনরা?
-
উচ্চমাধ্যমিকের আগেই স্কুলছুট ৭৩ শতাংশ, কমছে স্কুলের সংখ্যাও, উদ্বেগ সংসদীয় কমিটির রিপোর্টে
-
ভরা বর্ষাতেও বঙ্গবাসীর পাতে ‘অধরা’ পদ্মার ইলিশ! খরা কাটাতে ঢাকায় যাচ্ছে প্রতিনিধি দল
-
‘আরব দেশের চাইতে ভারতীয় সেনায় চাকরিই ভালো’, ‘অগ্নিবীর’ হতে চেয়ে পথে নেপালি তরুণরা