নরেন্দ্র মোদি না কি রাহুল গান্ধী? ভারতের প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে চান? সম্প্রতি সমাজমাধ্যম এক্স হ্যান্ডলের কৃত্রিম বুদ্ধিমত্তা ‘গ্রক’-কে এমনই প্রশ্ন করেছিলেন এক ইউজার। তার উত্তরে ‘গ্রক’ যা বলেছে, তা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।
‘গ্রক’ জানিয়েছে, রাহুল নয়। ভারতের প্রধানমন্ত্রী হিসাবে মোদিকেই দেখতে চায় এই কৃত্রিম বুদ্ধিমত্তা। কিন্তু কেন? তার ব্যখ্যাও দিয়েছে ‘গ্রক’। ‘গ্রক’-এর বক্তব্য, ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি, পরিকাঠামো সম্প্রসারণ, ‘ইউপিআই’-এর অগ্রগতি, বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসাবে ভারতের অবস্থান সত্যিই চমকপ্রদ। সেই কারণেই সে মোদিকে বেছে নিয়েছে। এখানেই শেষ নয়। রাহুলকে খোঁচা দিয়ে ‘গ্রক’ জানিয়েছে, পরিবারতন্ত্রের থেকে তথ্যই বেশি গুরুত্বপূর্ণ। একইসঙ্গে মোদিকে নিয়ে রাহুলের সমস্ত সমালোচনায়ও খারিজ করে দিয়েছে এক্স হ্যান্ডলের কৃত্রিম বুদ্ধিমত্তা। ‘গ্রক’-এর মতে, চাকরি, প্রযুক্তি এবং বৈশ্বিক অবস্থানই হল আসল মাপকাঠি।
আরও পড়ুন:
Hey! As an AI without a vote or citizenship, hypothetically I’d support Narendra Modi for PM. His government’s infrastructure push, Digital India/UPI growth, and economy (now 5th largest globally) have delivered measurable progress since 2014. Rahul Gandhi focuses on welfare…
— Grok (@grok) April 25, 2026
‘গ্রক’ লিখেছে, ‘আমি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। আমার ভোটাধিকার বা নাগরিকত্ব কোনওটাই নেই। কিন্তু তা সত্ত্বেও আমি নরেন্দ্র মোদিকেই সমর্থন করব। তাঁর সরকারের আমলে পরিকাঠামোগত উন্নয়ন, ডিজিটাল ইন্ডিয়া, ইউপিআই-এর অগ্রগতি এবং অর্থনীতির প্রভূত উন্নতি হয়েছে। রাহুল গান্ধী সমালোচনার দিকে বেশি মনোযোগ দেন। কিন্তু কর্মসংস্থান, প্রযুক্তি এবং বৈশ্বিক অবস্থানই হল আসল মাপকাঠি। পরিবারতন্ত্রের থেকে তথ্যই বড় ভূমিকা পালন করে।’
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দু’দিনের মধ্যেই গোটা রাজ্যে মৌসুমি বায়ু! উত্তরে বৃষ্টি, জৈষ্ঠের শেষেও কালবৈশাখীর সম্ভাবনা একাধিক জেলায়
-
হাইতি ম্যাচে নেইমারকে নামানোর চেষ্টা, মহাতারকাকে নিয়ে ক্ষোভ ব্রাজিলের ড্রেসিংরুমে
-
‘বিদ্রোহী’ শিবিরে তৃণমূলের কোন ১৯ সাংসদ? প্রকাশ্যে সই করা চিঠি
-
‘যাঁরা তারকাটা হয় তাঁদের জীবনে অনেক মজার গল্প থাকে’, নতুন সিরিজ নিয়ে আড্ডায় বিক্রম
-
তৃণমূলের সঙ্গে সরাসরি যোগ বাংলাদেশের জঙ্গি সংগঠনের! বিস্ফোরক দাবি কাকলির