GDP

‘শুল্কবোমা’, ইরান যুদ্ধের থাবাতেও ভারতের অর্থনীতির স্বপ্নের দৌড়! প্রত্যাশারও বেশি জিডিপি বৃদ্ধি

অর্থনীতিবিদদের আশা ছিল, জিডিপি বৃদ্ধি হতে পারে ৭.১ শতাংশ। কিন্তু সেই প্রত্যাশার চেয়ে জিডিপি বৃদ্ধির হার অনেকটাই বেশি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩১, ২০২৬, ১৮:২০

options
link
‘শুল্কবোমা’, ইরান যুদ্ধের থাবাতেও ভারতের অর্থনীতির স্বপ্নের দৌড়! প্রত্যাশারও বেশি জিডিপি বৃদ্ধি
প্রতীকী ছবি।

একদিকে আমেরিকা-ইরানের যুদ্ধ। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শুল্কবোমা’। আশঙ্কা ছিল এর প্রভাব হয়তো পড়বে দেশের অর্থনীতিতে। কিন্তু সব প্রত্যাশা ছাপিয়ে গিয়েছে জিডিপি বৃদ্ধির হার। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়ে দিয়েছেন, ২০২৬-২৭ সালের প্রথম ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধি ৭.৮ শতাংশ।

Advertisement

এদিন এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে নির্মলা জানিয়েছেন, চলতি অর্থবর্ষে জিডির এই মানের নেপথ্যে রয়েছে ভারতীয় জনতা ও তাঁদের কঠোর শ্রম। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, জিডিপি বৃদ্ধির হার বুঝিয়ে দিচ্ছে যাঁরা সবটায় ‘গেল গেল’ রব তোলেন তাঁদের হতভম্ব করে এগিয়ে চলেছে দেশ। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মোদিকে বলতে শোনা গিয়েছে, ‘‘আমাদের জনগণের সমবেত শক্তির কারণেই বিশ্বজুড়ে অনিশ্চয়তা, তেলের দামের আকস্মিক ওঠানামা এবং সরবরাহজনিত সমস্যা সত্ত্বেও ভারত এই বৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে।”

বলে রাখা ভালো, অর্থনীতি একটি জীবন্ত সত্তার মতো, যা প্রতিনিয়ত বিবর্তিত হয়। ২০১১ সালে ভারতের বাজারে স্মার্টফোনের রমরমা ছিল না, ফাইভ-জি ইন্টারনেট ছিল কল্পবিজ্ঞানের মতো, আর ঘরে বসে অনলাইনে পণ্য কেনা ছিল বিলাসিতা। গত এক দশকে জিএসটি চালু হয়েছে, ‘ইউপিআই’-এর মাধ্যমে ডিজিটাল পেমেন্টে বিপ্লব এসেছে এবং পরিষেবা খাত বা সার্ভিস সেক্টরের গুরুত্ব আকাশচুম্বী হয়েছে। এভাবেই প্রতিবারই নতুন নতুন ফ্যাক্টর যুক্ত হতে থাকে। এবার যেমন মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব সবচেয়ে বেশি ছিল। আর সেই কারণেই আশঙ্কা ছিল, হয়তো এর ফলে জিডিপি বৃদ্ধি বড় ধাক্কা খাবে। কিন্তু শেষপর্যন্ত তা হয়নি। যা স্বস্তি দিচ্ছে অর্থনীতিবিদদের। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.