সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরনে ঢিলে পোশাক, মাটিতে শোওয়া, আর খাবার বলতে লপসি- হিন্দি সিনেমার দৌলতে ভারতীয় জেলের অন্দরের এরকম একটা ছবিই আমাদের মনে গেঁথে আছে৷ কিন্তু অনেকের অনুমান বাস্তবের ছবিটা একেবারে আলাদা৷ অন্য জেলের ক্ষেত্রে তা সত্যি হোক না হোক, থানে জেলের জন্য তা সত্যি৷ সম্প্রতি এই মর্মে এক চিঠি পৌঁছল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশের কাছে৷
নামেই জেল৷ গারদের ওপারে মিলছে এলাহি বিলাসিতা৷ অবশ্যই অর্থের বিনিময়ে৷ সৌজন্যে জেলার হীরালাল যাদব৷ এমনটাই অভিযোগ তুলেছেন এক পুলিশকর্মী৷ তাঁর দাবি, টাকার বিনিময়ে পাঁচতারা হোটেলের সমতুল্য বিলাসিতা পাচ্ছেন বন্দিরা৷ আর তার জোগান দিচ্ছেন জেলার স্বয়ং৷
এমনকী তিনি নাকি নিজের মোবইল থেকে বন্দিদের ফোন করার অনুমতিও দিচ্ছেন৷ মদ বা মারিজুয়ানা- কোনওটাতেই নিষে
ধ নেই তাঁর৷ বন্দিদের সঙ্গে তিনি নাকি রীতিমতো আড্ডাও জমান৷ পুরনো ইতিহাস জানাচ্ছে, এই হীরালাল যাদব পুলিশ ট্রেনিং সেন্টার থেকে বরখাস্ত হয়েছিলেন৷ এক মহিলার সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে৷ পরে প্রায় লাখ পঁচিশেক টাকা ঘুষ দিয়ে তিনি নাকি জেলারের পদ পান৷ আর পদে বহাল হয়েই নিজের টাকা তুলে নেওয়ার কৌশল নিয়েছেন তিনি৷ বন্দিদের বিলাসী জীবন কাটানোর
ব্যবস্থার জন্য লাখ পাঁচেক করে রেস্ত নাকি পকেটে ঢুকছে ওই জেলারের৷ বন্দিদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করিয়ে দেওয়া হোক কিংবা খাবার-দাবার, জেলের বিভিন্ন কাজ থেকে এরকম ঘুষের নেটওয়ার্ক তাঁর তত্ত্বাবধানে চলছে বলেও অভিযোগ উঠেছে৷
অভিযোগ প্রত্যাশিতভাবেই অস্বীকার করেছেন হীরালাল৷ তাঁর দাবি, এমন অভিযোগ থাকলে তাঁর বিরুদ্ধে দুর্নীতির তদন্ত হোক৷ তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে৷ তাঁর মতে ফোন ট্র্যাক করার জন্য জেলে সেন্সর আছে, তাতেই তো সব ধরা পড়ত৷ এছাড়া উর্দ্ধতন কর্তৃপক্ষ জেলে সারপ্রাইজ ভিজিটেও আসেন৷ তাঁদের রিপোর্টেও কোথাও কোনও অসঙ্গতি নেই৷ তাহলে এই অভিযোগ কেন উঠছে, এ নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছেন তিনি৷
কোন পুলিশ অফিসার এ অভিযোগ এনেছেন তা জানা যায়নি৷ তবে অভিযোগ পেয়ে পুরো পরিস্থিতি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রীর দফতর৷
সর্বশেষ খবর
-
ভিক্টোরিয়ার কাছে মাটি কেটে বেরল দুর্গার ‘বোন’ দিব্যা, কলকাতা মেট্রোর পাতালপথে নয়া ইতিহাস
-
বন্ধুর বোনের সঙ্গে লুকিয়ে প্রেম করছেন ইয়ামাল? এক্সে ভাইরাল ভিডিওতে ফাঁস করলেন প্রেমিকা!
-
‘সত্য যেন এক নগ্ন শরীর’, বিচ্ছেদচর্চার মাঝে রণজয়ের নিশানায় শ্যামৌপ্তি? চর্চা তুঙ্গে
-
অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল, আসল-নকল দ্বন্দ্বের মাঝে হাই কোর্টের রায়ই বহাল সুপ্রিম কোর্টে
-
সোনু নিগমের মতোই বারবার ফিরে আসছে আঙুলের সমস্যা? নেপথ্যে সন্ধির অসুখ!