ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ (TMC Account Freeze) মামলায় হাই কোর্টের রায়ে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। কালীঘাট তৃণমূল দৈনন্দিন খরচের জন্য টাকা তুলতে পারবে। তবে কলকাতা হাই কোর্ট নিযুক্ত স্পেশাল অফিসারকেই খরচের হিসাব দিতে হবে। ঋতব্রতপন্থী তৃণমূলের তরফে আপত্তি জানানো হয়। তবে তা খারিজ করে হাই কোর্টের রায়ই বহাল রেখেছে দেশের শীর্ষ আদালত।
মঙ্গলবার সুপ্রিম কোর্টে চারপতি এম এম সুন্দরেশ ও বিচারপতি প্রসন্ন বি ভারালের বেঞ্চে তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলাটি ওঠে। সেখানে ৯ জুলাইয়ের কলকাতা হাই কোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। আদালতের পর্যবেক্ষণ কলকাতা হাই কোর্ট ব্যালান্স নির্দেশ দিয়েছে। হাই কোর্ট নিযুক্ত স্পেশাল অফিসারকেই খরচের হিসাব দিতে হবে। তিনিই সিদ্ধান্ত নেবেন।
আরও পড়ুন:
আদালতের নির্দেশ যেমন কালীঘাট তৃণমূলের পক্ষে যায়নি। তেমনভাবেই ঋতব্রত শিবিরের আবেদনও খারিজ করেছে আদালত। ঋতব্রতপন্থী তৃণমূলের তরফে আপত্তি জানিয়ে বলা হয়, কারা আসল তৃণমূল সেটাই এখনও পরিষ্কার নয়। নির্বাচন কমিশন সিদ্ধান্ত জানাবে। তাদের দাবি, এক বিমান সংস্থাকে টাকা দিতে লেনদেনের অনুমতি চাওয়া হচ্ছে। সেই সংস্থার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। তাছাড়া দৈনন্দিন খরচ চালাতে তিনটে একাউন্টের এক্সেস কেন চাই? যে কোনও একটা হলেই তো হয়। কটা একাউন্ট আছে, তাতে কত ব্যালেন্স, কিছুই তো জানায়নি। সেগুলো তো জানাতে হবে। নির্বাচনের পরে ২০ দিনে ৩৬০ কোটি টাকা ঢুকেছে বলেও দাবি করে অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতির বিরোধিতা করে ঋতশিবির। তবে সুপ্রিম কোর্ট হাই কোর্টের রায়ে হস্তক্ষেপ করেনি।
উল্লেখ্য, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় হাই কোর্ট অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে স্পেশাল অফিসার নিয়োগ করে কালীঘাট তৃণমূলকে টাকা তোলার অনুমতি দেয়। প্রতিদিনের খরচের হিসাব আদালতকে জানাতে হবে বলেও নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্টে। সেই রায়ের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে যায় মমতাপন্থীরা। সেই মামলার একাধিকবার শুনানির পর হাই কোর্টের রায়ে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রক্তের জোগান, খরচ ও ব্যবহারের স্বচ্ছতা, একটি সামাজিক দায়
-
পরিচারিকাকে চড়, চুলের মুঠি ধরে মার প্রৌঢ়ার! ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল
-
কাঁপছে মাটি, তাসের ঘর একের পর এক বিলাসবহুল বাড়ি! শিউরে ওঠা কলম্বিয়ার ধ্বংসলীলার ভিডিও
-
১২ আগস্ট সূর্যগ্রহণ! রান্নাঘর থেকে ঠাকুরঘর, কোন কাজ এড়িয়ে চলবেন, জানুন কী কী করা উচিত
-
বিশ্বকাপ খেলাতে আমেরিকায় ঢুকতে দেননি ট্রাম্প, এবার ইতিহাস গড়লেন সেই রেফারি