বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করার স্বপ্ন ছিল সোমালিয়ার রেফারি ওমর আবদুলকাদির আর্তানের। দেশের ইতিহাসে প্রথম রেফারি হিসাবে ফুটবলের সর্বোচ্চ মঞ্চে দায়িত্ব পালনের সুযোগও পেয়েছিলেন তিনি। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গোঁয়ার্তুমিতে সেই স্বপ্ন ভেঙে গিয়েছে। আমেরিকার অভিবাসন নীতির কড়াকড়ির জন্য আমেরিকায় ঢুকতেই পারেননি তিনি। সোমালিয়ার সেই রেফারি এবার নাম লেখাতে চলেছেন ইতিহাসে।
প্রথম ইউরোপের বাইরের বাসিন্দা হিসাবে উয়েফা সুপার কাপের ম্যাচ আয়োজন করতে চিলেছেন তিনি। বস্তুত ফিফা এবং উয়েফার নিজেদের বিবাদের জেরেই বড়সড় সুযোগ পেয়ে গেলেন ওমর আবদুলকাদির আর্তান। ফিফা তাঁর সঙ্গে যে ‘অন্যায়’ করেছে সেটার পালটা হিসাবেই আর্তানকে পুরস্কৃত করতে চান উয়েফা কর্তারা। সেজন্যই তাঁকে উয়েফা সুপার কাপের রেফারি হিসাবে বেছে নেওয়া হয়েছে। বুধবার প্যারিস সাঁ জাঁ বনাম অ্যাস্টন ভিলার মধ্যেকার ম্যাচের দায়িত্বে থাকবেন সোমালিয়ার রেফারি। এর আগে যতবার উয়েফা সুপার কাপ হয়েছে, সেই ম্যাচ খেলিয়েছেন ইউরোপের কোনও দেশের রেফারি।
আরও পড়ুন:
উল্লেখ্য, আমেরিকায় বিশ্বকাপ খেলাতে গিয়ে চরম হেনস্তার মুখে পড়তে হয় সোমালিয়ার রেফারিকে। ওমরের দাবি, মায়ামি বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁকে প্রায় ১১ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বন্দিদের জন্য নির্ধারিত একটি কক্ষে দীর্ঘ সময় আটকে রেখে কোনও স্পষ্ট কারণ না জানিয়েই তাঁকে তুরস্কের ইস্তানবুলে ফেরত পাঠানো হয়। কেন আমেরিকায় প্রবেশের অনুমতি দেওয়া হল না, সে বিষয়েও কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। সংবাদসংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, ওমরের কাছে বৈধ মার্কিন ভিসা এবং সোমালিয়ার কূটনৈতিক পাসপোর্ট ছিল। তা সত্ত্বেও তাঁকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হয়।
পরে অবশ্য ওমর দেশে ফেরার পর বীরের সম্মান পান। বিমানবন্দরে শত শত সমর্থক, ফুটবল ফেডারেশনের শীর্ষ কর্তা এবং সরকারি প্রতিনিধিরা উপস্থিত হয়ে তাঁকে বীরের সম্মান জানান। ব্যানার, স্লোগান আর করতালিতে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। জানা গিয়েছে, এরপরই আর্তানের সঙ্গে যোগাযোগ করে উয়েফা। তাঁকে ওই বড় দায়িত্ব দেওয়া হয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
SIR-এ বাদ প্রকাশ রাজের নাম! ‘এবার খেলা হবে’, চ্যালেঞ্জ অভিনেতার
-
শিবভক্তদের জন্য অনুষ্ঠানে নর্তকীকে কোলে তুলে নাচ বিজেপি কর্মীদের! বরানগরে শুরু বিতর্ক
-
‘ফ্রিজ’ আরও ৪ অ্যাকাউন্ট থেকে লেনদেনের অনুমতি দেওয়া হোক! ফের হাই কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল
-
এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনা: দ্বিতীয় ডোপ পরীক্ষাতেও ফেল, গাঁজা সেবন করেই চালকের আসনে পাইলট!
-
পরীক্ষা দিতে যাচ্ছেন, অথচ একবর্ণও পড়া হয়নি! এমন স্বপ্ন তাড়া করলে জানুন নেপথ্য কারণ