Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২২ আগস্ট ২০২৬
Kalighat TMC

‘ফ্রিজ’ আরও ৪ অ্যাকাউন্ট থেকে লেনদেনের অনুমতি দেওয়া হোক! ফের হাই কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

আগামিকাল বুধবার মামলাটি বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে শুনানির জন্য উঠবে। এ দিন তৃণমূলের আইনজীবী আইনজীবী আবেদন করে জানান, ‘ফ্রিজ’ করা অ্যাকাউন্টগুলি থেকে প্রয়োজনীয় খরচের জন্য টাকা তোলার অনুমতি দেওয়া হোক।

গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: আগস্ট ১১, ২০২৬, ২১:৩৬

link
গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: আগস্ট ১১, ২০২৬, ২১:৩৬

options
link
‘ফ্রিজ’ আরও ৪ অ্যাকাউন্ট থেকে লেনদেনের অনুমতি দেওয়া হোক! ফের হাই কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল zoom
ফাইল ছবি।
Advertisement

তৃণমূলের আরও ৪ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করার পুলিশি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ফের হাই কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল। সাইবার অপরাধ সংক্রান্ত একটি এফআইআরের ভিত্তিতে ইন্ডিয়ান ব্যাঙ্কের ওই অ্যাকাউন্টগুলিতে লেনদেন বন্ধ করা হয়েছে বলে দাবি তাদের। তবে ওই অ্যাকাউন্টের মাধ্যমে কোনও বেআইনি লেনদেনের প্রমাণ নেই বলেই আদালতে জানিয়েছে তারা।

আগামিকাল বুধবার মামলাটি বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে শুনানির জন্য উঠবে। এ দিন তৃণমূলের আইনজীবী আইনজীবী আবেদন করে জানান, ‘ফ্রিজ’ করা অ্যাকাউন্টগুলি থেকে প্রয়োজনীয় খরচের জন্য টাকা তোলার অনুমতি দেওয়া হোক। প্রয়োজনে এই ক্ষেত্রেও বিশেষ অফিসার নিয়োগ করা যেতে পারে।

Advertisement

এর আগে ইডি তৃণমূলের মোট ৩ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করেছিল। সেই ৩ টি অ্যাকাউন্টে মোট ৪৪০ কোটি টাকা রয়েছে। দৈনন্দিন কাজের জন্য ওই অ্যাকাউন্ট থেকে টাকা ব্যবহারের অনুমতি চেয়ে ইডির সিদ্ধান্তে হস্তক্ষেপ এবং অন্তর্বর্তী স্থগিতাদেশের আর্জি জানিয়ে ইতিমধ্যেই হাই কোর্টে মামলা দায়ের হয়।

উল্লেখ্য, এ দিনই অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ (TMC Account Freeze) মামলায় হাই কোর্টের আগের রায়ে হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট। ওই অ্যাকাউন্ট থেকে কালীঘাট তৃণমূল দৈনন্দিন খরচের জন্য টাকা তুলতে পারবে ঠিকই তবে কলকাতা হাই কোর্ট নিযুক্ত স্পেশাল অফিসারকেই খরচের হিসাব দিতে হবে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে চারপতি এম এম সুন্দরেশ ও বিচারপতি প্রসন্ন বি ভারালের বেঞ্চে তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলাটি ওঠে। সেখানে ৯ জুলাইয়ের কলকাতা হাই কোর্টের রায় বহাল রাখে সুপ্রিম কোর্ট। আদালতের পর্যবেক্ষণ কলকাতা হাই কোর্ট ব্যালান্স নির্দেশ দিয়েছে। হাই কোর্ট নিযুক্ত স্পেশাল অফিসারকেই খরচের হিসাব দিতে হবে। তিনিই সিদ্ধান্ত নেবেন। তারপরই আরও ৪ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’করা নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হল কালীঘাট তৃণমূল। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.