তিনি ঘোষিত মোদি বিরোধী। সরকার বিরোধী যে কোনও আন্দোলনে সামনের সারিতে দেখা যায় বামমনস্ক অভিনেতা প্রকাশ রাজকে (Prakash Raj)। অতীতে নির্দল প্রার্থী হিসাবে লোকসভা নির্বাচনেও লড়েছেন। সেই প্রকাশ রাজের নামই নাকি এবার ভোটার তালিকা থেকে বাদ পড়ে গেল। এই মুহূর্তে কর্নাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR চলছে। তাতেই তাঁর নাম বাদ গিয়েছে বলে নিজেই জানিয়েছেন বর্ষীয়ান অভিনেতা।
এক ভিডিও বার্তায় প্রকাশ রাজ বলছেন, “ফ্রেন্ডস, একটা মজার কথা আপনাদের জানাতে চাই। এসআইআরে বেঙ্গালুরুর যে ৬৫ লক্ষ ভোটারের ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছে, তাঁদের মধ্যে আমিও একজন। আমি এই কেন্দ্রেই জন্মেছি। এখানেই থেকেছি। এখানেই স্কুল-কলেজ করেছি, থিয়েটার করেছি। এই কেন্দ্র থেকে আমি লোকসভার প্রার্থীও হয়েছিলাম। বেশ মজার একটা খেলা শুরু হল।” আসলে প্রকাশ ২০১৯ লোকসভা নির্বাচনে বেঙ্গালুরু সেন্ট্রাল কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হন। এবার তাঁরই নাম ভোটার তালিকা থেকে বাদ।
আরও পড়ুন:
চমকপ্রদ বিষয় হল, কদিন আগেই অতিরিক্ত ভোটার কার্ড থাকার অভিযোগে আইনি ঝামেলায় পড়তে হয়েছে অভিনেতাকে। গত মাসেই একাধিক পরিচয়পত্র রাখার অভিযোগে প্রকাশ রাজের বিরুদ্ধে বেঙ্গালুরুর একটি আদালত জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি করেছিল। পরে তিনি শর্তসাপেক্ষে জামিন পান। প্রকাশের বিরুদ্ধে অভিযোগ ছিল কর্নাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু, একই সঙ্গে চার রাজ্যের ভোটার কার্ড তাঁর কাছে রয়েছে। যা আইনত অপরাধ। মজার কথা হল, যার বিরুদ্ধে চারটি ভোটার কার্ড রাখার অভিযোগে মামলা চলছে, তাঁর নামই এসআইআর খসড়া তালিকা থেকে বাদ।
প্রকাশ রাজ অবশ্য বিষয়টিকে চ্যালেঞ্জ হিসাবেই নিচ্ছেন। তিনি বলছেন, “খেলা শুরু হোক। তবে একটা কথা মনে রাখবেন। ক্ষমতা ব্যবহার করে এমন কিছু নাগরিককে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করতে পারেন, যারা হয়তো আপনাকে ভোট দেবে না। কিন্তু আমাদের থামাতে পারবেন না।” একই সঙ্গে CAA আন্দোলনের সময়ের স্লোগান মনে করিয়ে রাজ বলেন, “দেখি এবার কী কী কাগজ দেখাতে হবে।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সোমালিয়ার সমুদ্রে জলদস্যুদের তাণ্ডবে নিহত কলকাতার নাবিক, শোকে পাথর পরিবার
-
ফ্লাই দুবাইয়ের হামলাকারী সহ-পাইলটের ইরান যোগ! সাংঘাতিক ইঙ্গিত ট্রাম্পের
-
আগেও বহুবার সাউথ পয়েন্টের আহত সহপাঠীকে ‘টার্গেট’, কেন বারবার হামলা? তদন্তে পুলিশ
-
ফ্লাই দুবাই মনে করাচ্ছে কান্দাহার বিমান অপহরণ, মিউনিখ গণহত্যার মতো ঘটনাকে
-
পুজোয় পুরী যাওয়ার পথে একরাত কাটুক জঙ্গলে, সাফারিতে দেখা পেতে পারেন হাতিরও