Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ শ্রাবণ ১৪৩৩
  • বুধবার
  • ১২ আগস্ট ২০২৬
IPL BCCI

জাতীয় দলের ক্ষতি করছে আইপিএল! কেকেআর-আরসিবিদের তুলোধোনা ভারতীয় বোর্ডের সংস্থারই

জশপ্রীত বুমরাহ, হর্ষিত রানা, নীতীশ রেড্ডি। চোট পাওয়া ভারতীয় ক্রিকেটারদের তালিকাটা ক্রমেই লম্বা হচ্ছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১১, ২০২৬, ১৬:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১১, ২০২৬, ১৬:৪৮

options
link
জাতীয় দলের ক্ষতি করছে আইপিএল! কেকেআর-আরসিবিদের তুলোধোনা ভারতীয় বোর্ডের সংস্থারই zoom
চোট পাওয়া ভারতীয় ক্রিকেটারদের তালিকাটা ক্রমেই লম্বা হচ্ছে।
Advertisement

জশপ্রীত বুমরাহ, হর্ষিত রানা, নীতীশ রেড্ডি। চোট পাওয়া ভারতীয় ক্রিকেটারদের তালিকাটা ক্রমেই লম্বা হচ্ছে। সেই সঙ্গেই প্রশ্ন উঠছে ভিভিএস লক্ষ্মণের নেতৃত্বাধীন সেন্টার অফ এক্সেলেন্সের কার্যকলাপ নিয়েও। কিন্তু এবার সেই বিতর্কে জড়িয়ে গেল আইপিএল। সূত্রের খবর, সেন্টার অফ এক্সেলেন্স (সিওই) সরাসরি আঙুল তুলেছে আইপিএলের দিকে। তারকা ক্রিকেটারদের চোটের নেপথ্যে দায়ী মেগা টুর্নামেন্টই, সাফ অভিযোগ তাঁদের।

নীতিন প্যাটেল দায়িত্ব ছাড়ার পর সেন্টার অব এক্সলেন্সে স্পোর্টস সায়েন্স টিমের প্রধান হিসাবে পাকাপাকিভাবে কাউকে এখনও নিয়ে আসা হয়নি। অন্তর্বর্তীকালীন দায়িত্বে রয়েছেন ধনঞ্জয় কৌশিক। তাঁকে নিয়ে প্রশ্ন ওঠার জায়গা নেই। কিন্তু ক্রিকেটারদের চোট সারিয়ে ফেরার ক্ষেত্রে ‘রিটার্ন টু প্লে’ প্রোটোকল মানা হচ্ছে কি না, সেটা নিয়ে প্রশ্ন উঠছে। একইরকম প্রশ্নের মুখে পড়েছেন ভারতীয় টিমের ফিজিও কমলেশ জৈনও। শোনা যাচ্ছে, তাঁর পারফরম্যান্সেরও রিভিউ হতে পারে। এটাও শোনা যাচ্ছে রিভিউ বৈঠক হবে।

Advertisement

এই বিতর্কের মধ্যেই সুর চড়াচ্ছে সিওই কর্তৃপক্ষ। তাদের মতে, চোট নিয়েই আইপিএল খেলতে বাধ্য হন ক্রিকেটাররা। নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের মতে, “বড্ড বেশি ক্রিকেট হচ্ছে। ধকল নেওয়ার একটা সীমা থাকে মানবদেহের। আসলে আইপিএলের সময় চোট থাকলেও ক্রিকেটারদের উপর চাপ থাকে। তাঁরা খেলতে নামেন ভবিষ্যতের বিপদের কথা না ভেবেই। টুর্নামেন্ট শেষ হলে এই ক্রিকেটারদের কার্যত চাপিয়ে দেওয়া হয় সিওইর ঘাড়ে। ক্রিকেটারদের সুস্থ রাখতে কাজ করেন সিওইর ফিজিওরা। কিন্তু তার ফলে নির্বাচক এবং কোচ-ক্যাপ্টেনের কাজটা কঠিন হয়ে যায়।”

উল্লেখ্য, শ্রীলঙ্কা সিরিজের আগে বুমরাহকে ফিট ঘোষণা করা হয়। কিন্তু তারপর ফের জানানো হয়, বুমরাহ সিরিজের বাইরে। যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেটমহলে। বলা হচ্ছে, দু’দিন আগে যদি কোনও ক্রিকেটারকে ফিট ঘোষণা করে দেওয়া হয়, তাহলে তিনি কীভাবে ফের চোট নিয়ে আবার সিরিজের বাইরে চলে যাচ্ছেন? অতিরিক্ত ওজন থাকার পরও হর্ষিতকে ফিট ঘোষণ করা হয়েছিল! পরে আবার হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। ওয়াশিংটন সুন্দরের ব্যাপারটাও একইরকম। তিনিও চোট-আঘাত সমস্যায় ভুগছেন। এসবের নেপথ্যে দায়ী আইপিএলই?

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.