সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত দেড় বছর ধরে প্রচন্ড ব্যাথায় কষ্ট পাচ্ছিল ১৮ মাসের ছোট্ট ছেলেটা৷ ক্রমাগত কেঁদে যাচ্ছিল সে৷ বমি আর মলত্যাগ করলেই বেরিয়ে আসত কৃমি৷ অনেক ডাক্তার দেখিয়ে কোনও কাজ না হওয়ায় ভর্তি করা হয় দিল্লির একটি বেসরকারি হাসপাতালে৷ সেখানে এন্ড্রোস্কোপি করে ১৮ মাসের শিশুর পাকস্থলী থেকে প্রায় ৬ ইঞ্চি লম্বা কৃমি বের করলেন চিকিৎসকরা!
[গ্রামের বাইরে বেরলেই শ্লীলতাহানি, আশঙ্কায় অনশনে ছাত্রীরা]
হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, সাধারণভাবে অন্ত্রে ফিতা কৃমি পাওয়া যায়৷ তবে কোনও কোনও ক্ষেত্রে অন্ত্রের নালী দিয়ে কৃমি পাকস্থলীতে চলে যায়৷ তবে তা অত্যন্ত বিরল ঘটনা৷ এই শিশুর ক্ষেত্রে ঠিক সেটাই ঘটেছিল৷ হাসপাতালের গ্যাস্ট্রোএন্ট্রোলজি বিভাগের প্রধান ডা. এ এস পুরি জানিয়েছেন, এর আগে ব্রাজিলে প্রথম এরকম রোগীর সন্ধান পাওয়া গিয়েছিল৷ পেড্রিয়াটিক এ করে দেড় বছরের এক শিশুর পাকস্থলী থে্কে ফিতা কৃমি বের করা হয়৷ তবে দিল্লির ওই হাসপাতালে অবশ্য কিছুটা ঝুঁকি নিয়ে বড়দের এন্ড্রোস্কোপি যন্ত্র ব্যবহার করেছেন চিকিৎসকরা৷ চিকিৎসকরা বলছেন, সময়মতো অপারেশন না করলে, শিশুটির মৃত্যু পর্যন্ত হতে পারত৷ এই কৃমি সাধারণ দুষিত খাবার ও জল থেকেই মানবশরীরে প্রবেশ করে৷ তাই সরকারি উদ্যোগ তো আছেই, কৃমির আক্রমণ ঠেকাতে মানুষের সচেতনতার ওপরও জোর দিচ্ছেন চিকিৎসকরা৷
সর্বশেষ খবর
-
ভদ্রলোকের এক কথা! চ্যাম্পিয়ন হয়েও ফের নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
-
রেজিনগরের নির্বাচন কোন্দলে বাম ঐক্য চুরমার! প্রার্থী বাছাইয়ে সিপিএমের ‘দাদাগিরি’ মানতে নারাজ আরএসপি
-
ব্লক-আনব্লকের পর ঘনিষ্ঠতা! মেসে অন্তরঙ্গ মুহূর্তের মাঝেই প্রেমিকার বিশেষ বন্ধুর ফোন, পুরুলিয়া কাণ্ডের নেপথ্যে প্রতিশোধ?
-
স্মৃতি-শেফালির দুরন্ত ব্যাটিং, ‘ঘূর্ণিঝড়’ স্পিনারদের! শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়াসেরা ভারত
-
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! ধর্ষণের অভিযোগ মহম্মদ শামির ভাইয়ের বিরুদ্ধে