জন্মদিনের পার্টিতে গণধর্ষণের শিকার নাবালিকা, ভিডিও করল চার ‘বন্ধু’

মানসিক ট্রমার মধ্যেই রয়েছে নাবালিকা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৪, ২০১৭, ০৮:৫৭

options
link
জন্মদিনের পার্টিতে গণধর্ষণের শিকার নাবালিকা, ভিডিও করল চার ‘বন্ধু’

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া নবীন প্রজন্মের উপর যে কতটা কুপ্রভাব ফেলেছে তা ফের চোখ আঙুল দিয়ে দেখিয়ে দিল একটি নারকীয় ঘটনা। এবার বার্থডে পার্টিতে বন্ধুদের হাতেই গণধর্ষণের শিকার হল এক কলেজ ছাত্রী। আর সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করল বন্ধুরা। হায়দরাবাদের এই ঘটনায় ফের প্রশ্ন উঠেছে, সহপাঠীদের সঙ্গেও তবে নিরাপদ নয় মেয়েরা?

Advertisement

[বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট জমা দেওয়ার সুযোগ মিলবে আবারও?]

ঘটনা গত রবিবারের। একটি বেসরকারি কলেজের ছাত্রী ওই ১৭ বছরের কিশোরী। খাম্মামে বন্ধুর জন্মদিনের পার্টিতে নিমন্ত্রণ জানানো হয়েছিল তাকে। বন্ধুর জন্মদিন। সুতরাং উপস্থিত সকলেই কমবেশি চেনা-জানা। বেশিরভাগই ক্লাসের বন্ধু। তাই নির্দ্বিধায় সেখানে পৌঁছে গিয়েছিল সে। কিন্তু সেই পার্টিতে যে তার জন্য এমন ভয়ঙ্কর কিছু অপেক্ষা করেছিল, তা টেরও পায়নি। নির্যাতিতার অভিযোগ, তারই ক্লাসের চার বন্ধু গণধর্ষণ করে। শুধু তাই নয়, গোটা ঘটনাটি ভিডিও করে অভিযুক্তরা। এবং কিশোরীকে ভয় দেখানো হয়, পুলিশের কাছে অভিযোগ জানানোর চেষ্টা করলেই ধর্ষণের ভিডিওটি ছড়িয়ে দেওয়া হবে। স্বাভাবিকভাবেই প্রথমে ভয় পেয়ে গিয়েছিল নাবালিকা। তবে পরে খাম্মাম থ্রি টাউন থানায় ওই চারজনের বিরুদ্ধে লিখিত
অভিযোগ দায়ের করে সে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

Advertisement

পুলিশ জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধিতে পকসো (POCSO) বা শিশু সুরক্ষা আইনের আওতায় ওই চার নাবালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। কিশোরীর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে। তবে মানসিক ট্রমার মধ্যেই রয়েছে সে।

[ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে ফের ব্যালেস্টিক মিসাইল পরীক্ষা উত্তর কোরিয়ার]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.