সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনের ব্যস্ত সময়ে দ্রুত গন্তব্যে পৌঁছতে মেট্রো রেলে ভরসা করেন অনেকেই। কিন্তু, মেট্রোতে কী যাত্রীদের আদৌও কোনও নিরাপত্তা আছে? দিন কয়েক আগেই লখনউতে প্রথম মেট্রো যাত্রায় চরম দুর্ভোগে পড়তে হয়েছিল যাত্রীদের। যান্ত্রিক ত্রুটির কারণে মাঝপথে ট্রেন থেমে যাওয়ায়, এক ঘণ্টার বেশি মেট্রোর কামরাতেই আটকে ছিলেন মহিলা, শিশু-সহ বহু যাত্রী। আর এবার খোদ রাজধানী দিল্লিতে এক ভয়াবহ অভিজ্ঞতা হল মেট্রো যাত্রীদের। কামরার একটি দরজা খোলা অবস্থায় ছুটল মেট্রো রেল। চোখের নিমেষে পেরিয়ে গেল দু-দু’টি স্টেশন।
[লখনউতে প্রথম দিনেই মেট্রো বিভ্রাট, চরমে দুর্ভোগে যাত্রীরা]
সোমবার রাত দশটা। দিল্লির ব্যস্ততম ইয়েলো লাইনের মেট্রোয় তখন তিলধারণের জায়গা নেই। তখনই ঘটে বিপত্তি। চাওড়ি বাজার স্টেশন থেকে কাশমেরে গেট স্টেশন যাওয়ার পথে, যাত্রীরা খেয়াল করেন, মেট্রোর কামরার এক দরজা খোলা। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। অল্পের জন্য বড়সড় কোনও দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান দিল্লির মেট্রোর যাত্রীরা। ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন দিল্লি মেট্রো কর্তৃপক্ষ। দিল্লির মেট্রোর এক মুখপাত্র বলেন, মেট্রোর কামরায় এক দরজা নিয়ে সমস্যা হয়েছিল। তবে মেট্রোর কর্মীরা খোলা দরজার সামনে পাহারা দিচ্ছিলেন। মেট্রোয় যাতে দেরি না হয়, সেকারণে পরে ট্রেনটিকে অন্য স্টেশনে নিয়ে যাওয়া হয়।
[শুরুতেই লজ্জা, লখনউ মেট্রো থেকে বাজেয়াপ্ত ৩০ কেজি তামাকজাত দ্রব্য!]
তবে দিল্লি মেট্রোতে এমন ঘটনা অবশ্য এই প্রথম নয়। বছর দুয়েক আগে একই ঘটনা ঘটেছিল দিল্লি মেট্রোর ইয়েলো লাইনেই। সেবার কামরায় সবকটি দরজা খোলা অবস্থায় গির্টোনি থেকে আর্জনগড় স্টেশনে পাড়ি দিয়েছিল ট্রেন। ঘটনায় যাত্রী নিরাপত্তায় গাফিলতির অভিযোগে একজন কর্মীকে সাসপেন্ড করেছিল দিল্লি মেট্রো কর্তৃপক্ষ।
দেখুন ভিডিও:
#WATCH: At around 10 pm #Delhi Metro ran with its doors open between Chawri Bazar & Kashmiri Gate stations on the yellow line.(Mobile Video) pic.twitter.com/ciwH0ckyEF
— ANI (@ANI) 11 September 2017
সর্বশেষ খবর
-
মানুষ-বন্যপ্রাণ সহাবস্থানেই বাজিমাত! জঙ্গলমহলের প্রথম অভয়ারণ্য হচ্ছে পুরুলিয়ায়
-
বাড়ির থেকে ৪০০ মিটার দূরেই মৃত্যুফাঁদ! বিশ্বকর্মা পুজো থেকে ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত যুবক
-
প্রতীক নিয়ে জটিলতা হুমায়ুনের দলেও! রেজিনগরে বিধায়কপুত্রের ‘বাঁশি’ চিহ্নে লড়াই নিয়ে চরমে অনিশ্চয়তা
-
জোড়াফুলের শ্রাদ্ধ! তৃণমূলের প্রতীক ‘মৃত্যু’তে পুরোহিত ডেকে অভিনব কর্মসূচি বিজেপির
-
নন্দীগ্রামের পর রেজিনগর! মনোনয়ন প্রত্যাহার করবেন মমতার ‘শেষ সৈনিক’ রবিউলও? জল্পনা তুঙ্গে