সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সহায় গোয়ার মুখ্যমন্ত্রী৷ প্রাণে বাঁচলেন দুর্ঘটনাগ্রস্ত এক মহিলা৷ গুরুতর জখম ওই মহিলাকে নিজের গাড়িতে তুলে নিয়ে গেলেন গোয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে৷
বৃহস্পতিবার সকালে গোয়ার মুখ্যমন্ত্রী লক্ষীকান্ত পরশেকর-এর গাড়ি যাচ্ছিল একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে৷ পথে বিপত্তি৷ পানাজির বাসস্ট্যান্ডের কাছে মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনেই স্কুটারে করে যাওয়া এক মহিলাকে ধাক্কা মারে একটি গাড়ি৷ দেরি না করে তৎক্ষণাৎ গুরুতর জখম ওই মহিলাকে নিজের গাড়িতে তুলে নেন লক্ষীকান্ত পরশেকর৷ নিজের গাড়িতেই ওই জখম মহিলাকে গোয়া মেডিক্যাল কলেজ হাসাপাতালে নিয়ে যান তিনি৷ প্রাণে বাঁচেন জখম ওই মহিলা৷ ঘটনার জেরে দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকে মুখ্যমন্ত্রীর কনভয়ের অন্যান্য গাড়ি৷ পানাজির পুলিশ আধিকারিক সিদ্ধানাথ শিরোদকর জানিয়েছেন, মহিলার চোট খুব গুরুতর নয়৷ তিনি সুস্থ আছেন৷
সর্বশেষ খবর
-
মিড ডে মিলের লাখ লাখ হেডমাস্টারের পকেটে! ফেরতের নির্দেশ ‘অমান্য’, কড়া পদক্ষেপের পথে প্রশাসন
-
১২ হাজার রান, ভারতের মাটিতে দু’শোর বেশি ছক্কা, সেঞ্চুরি রোহিতের
-
বাণিজ্য থেকে প্রতিরক্ষা, ট্রাম্পের সঙ্গে ফোনে একাধিক বিষয়ে কথা মোদির, কমল শুল্ক উদ্বেগ?
-
শাহরুখ কি আদৌ দোষী? ‘নিষিদ্ধ’ পান মশলার বিজ্ঞাপন নিয়ে তুকারামের নোটিসের জবাব তিন তারকার
-
দামি ফোন, সোনার হার কিনতে সন্তানকে লক্ষাধিক টাকায় বিক্রি! দম্পতির কাণ্ডে হতবাক পুলিশও