সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খুব শীঘ্রই পুরনো নোট বদল বন্ধ করে দিতে চলেছে সরকার৷ সম্ভবত ২৪ নভেম্বরের আগেই বন্ধ হতে পারে নোট বদল৷ একটি জাতীয় সংবাদমাধ্যম সূত্রে এমনটাই খবর মিলেছে৷ হ্যাঁ, ব্যাঙ্কের কাউন্টারে দাঁড়িয়ে আর বদলানো যাবে না পুরনো নোট৷ তবে পুরনো নোট ব্যাঙ্কের কাউন্টারে জমা দিয়ে তা চেকের মাধ্যমে কিংবা এটিএমের মাধ্যমে সেই টাকা তোলা যাবে৷
মোদি সরকারের ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্তে তোলপাড় গোটা দেশ৷ আচমকা এই সিদ্ধান্তে দেশের সমস্ত ব্যাঙ্ক, পোস্ট অফিসের সামনে লম্বা লাইন৷ ভিড় সামলাতে হিমসিম খাচ্ছেন ব্যাঙ্ককর্মীরা৷ একেবারে নাজেহাল দশা৷ গতকালই পুণে থেকে কিছু দূরে রাজগুরুনগরের এসবিআই শাখার এক কর্মীর মৃত্যু হয়৷ তাই খুব তাড়াতাড়ি ব্যাঙ্ক কর্মী ও আম জনতার সুবিধার্থে ব্যাঙ্কের কাউন্টারে দাঁড়িয়ে নোট বদল বন্ধ করতে চলেছে কেন্দ্র৷ তার বদলে নোট জমা দিয়ে তোলা যাবে চেক ও এটিএমের মাধ্যমে৷
এমনিতেই মোদি সরকারের পুরনো নোট বাতিলের সিদ্ধান্তে সরব বিরোধীরা৷ চাপে পড়ে বিয়ের জন্য আড়াই লক্ষ টাকা ও কৃষকদের চাষের প্রয়োজনে ৫০ হাজার টাকা তোলার অনুমতি মিলেছে৷ তবে নোট বদলের সীমা কিন্তু এখনও ২০০০ টাকাতেই বাঁধা রয়েছে৷
সর্বশেষ খবর
-
ঝড়বৃষ্টিতে হাইটেনশন তার ছিঁড়ে বিপত্তি, মর্মান্তিক মৃত্যু ২ শাবক-সহ মা হাতির!
-
সমর্থন ‘বন্ধু’ রাশিয়া-সহ ৩ দেশের! রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী আসনের পথে আরও এগোল ভারত
-
বিজেপির হয়ে ভোটে লড়তে বলেছিলেন জ্ঞানেশ, বিস্ফোরক প্রাক্তন আমলা, ফের বিতর্ক
-
আগমনী থেকে বিসর্জন, রাতের ইডেন-আকাশে পুজোর প্যান্ডেল আঁকবে ‘ড্রোনাচার্য’
-
নগরপালিকা আইন লঙ্ঘন! এক ওয়ার্ড টানা ৪ বার মহিলা সংরক্ষণ, প্রতিবাদ মমতা তৃণমূল বাম-কংগ্রেসের