সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাবলিক প্রভিডেন্ট ফান্ড, কিষাণ বিকাশ পত্র, সুকন্যা সমৃদ্ধি স্কিমের মতো স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার কমাল কেন্দ্র৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, জানুয়ারি-মার্চের তুলনায় এপ্রিল-জুন ত্রৈমাসিকে সুদের হার কমছে ০.১ শতাংশ৷ গত বছরের এপ্রিল থেকেই স্বল্প সঞ্চয়ে সুদের হার প্রতি ত্রৈমাসিকে পরিবর্তিত হয়৷
কেন্দ্রীয় অর্থমন্ত্রক থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৮ শতাংশ নয়, এবার থেকে পিপিএফে মিলবে ৭.৯ শতাংশ সুদ৷ কিষাণ বিকাশ পত্রে জমা টাকা ১১২ মাসে দ্বিগুণ হবে, সুদ মিলবে ৭.৬ শতাংশ৷ একমাত্র কন্যাদের জন্য সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট স্কিমে বার্ষিক ৮.৫ শতাংশের বদলে ৮.৪ শতাংশ হারে সুদ মিলবে৷
Govt lowers #interest rate on small savings deposits, including #PPF, by 0.1 pc effective April 1.
Advertisement— Press Trust of India (@PTI_News) March 31, 2017
সর্বশেষ খবর
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির
-
সঙ্গীদের নাম আড়াল করতে মোবাইল ভাঙে জঙ্গি রানা! নোটবুক হাতড়ে খোঁজ মিলল ৬ পাক চরের