রাজীব গান্ধী নয়, ভগৎ সিংয়ের নামে স্টেডিয়াম নামকরণের ভাবনা হরিয়ানায়

সব জায়গা থেকে মুছে ফেলা হচ্ছে গান্ধী পরিবারের অস্তিত্ব?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৭, ২০১৭, ১৪:৪৯

options
link
রাজীব গান্ধী নয়, ভগৎ সিংয়ের নামে স্টেডিয়াম নামকরণের ভাবনা হরিয়ানায়

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে বিপুল জয়ের পর কংগ্রেসমুক্ত ভারত গড়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর প্রধানমন্ত্রীর সেই স্বপ্ন রাজনৈতিক ভাবে সফল করতে যেমন ঝাঁপিয়ে পড়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, তেমনই প্রশাসন থেকেও গান্ধী পরিবারের নাম মুছে ফেলতে তৎপর মোদি সরকার। বিজেপি ক্ষমতায় আসার পর গান্ধী পরিবারের সদস্যদের নামাঙ্কিত বেশ কয়েকটি কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে ফেলা হয়েছে। এবার কেন্দ্রের মোদির সরকারের পথেই হাঁটতে চলেছে হরিয়ানার মনোহরলাল খাট্টারের সরকারও। বিজেপিশাসিত এই রাজ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নামাঙ্কিত স্টেডিয়ামগুলির নাম বদলের প্রস্তাব সরকার বিবেচনা করছে বলে জানিয়েছে হরিয়ানার ক্রীড়ামন্ত্রী অনিল ভিজ।

Advertisement

তাপপ্রবাহের মধ্যেই রাজস্থানে অপারেশন ‘গরম হাওয়া’ শুরু BSF-এর

হরিয়ানায় দীর্ঘদিন ক্ষমতায় ছিল কংগ্রেস। সেসময় রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নামে স্টেডিয়াম তৈরি হয়। গত বিধানসভা ভোটে জিতে হরিয়ানায় প্রথমবার সরকার গঠন করে বিজেপি। বুধবার চণ্ডীগড়ে একটি ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করতে এসে ক্রীড়ামন্ত্রী অনিল ভিজ বলেন, হরিয়ানার ৯০ শতাংশ গ্রাম পঞ্চায়েত থেকে দাবি উঠেছে, এলাকায় রাজীব গান্ধীর নামাঙ্কিত স্টেডিয়ামগুলির নাম বদলে ফেলার। শহিদ-এ-আজম ভগৎ বা অন্য শহিদদের নামে স্টেডিয়ামগুলির নামকরণের দাবি তুলেছেন তাঁরা। মন্ত্রী জানিয়েছেন, স্টেডিয়ামের নামবদলের প্রস্তাব সরকার বিবেচনা করে দেখছে। সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতগুলিকে স্টেডিয়ামের জন্য বিকল্প নাম পাঠাতেও বলা হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.