One Official Car

‘এক পদ এক গাড়ি’, অপব্যবহার রুখতে ও খরচ কমাতে সরকারি আধিকারিকদের গাড়িতে রাশ কেন্দ্রের

২০২২ সালের সেপ্টেম্বরে প্রথম এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়েছিল সরকারের তরফে। সেই নির্দেশিকারই সংশোধিত বিজ্ঞপ্তিতে নীতি আরও কঠোর করা হল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৯, ২০২৬, ১৩:২১

options
link
‘এক পদ এক গাড়ি’, অপব্যবহার রুখতে ও খরচ কমাতে সরকারি আধিকারিকদের গাড়িতে রাশ কেন্দ্রের
অপব্যবহার রুখতে ও খরচ কমাতে সরকারি আধিকারিকদের গাড়িতে রাশ কেন্দ্রের।

সরকারি আধিকারিককে গাড়ি ব্যবহারে রাশ টানল মোদি সরকার। কেন্দ্রের নতুন নীতি অনুযায়ী, একজন আধিকারিকের জন্য একটিই গাড়ি বরাদ্দ। সংশ্লিষ্ট আমলা যদি অন্য কোনও মন্ত্রক বা সরকারি সংস্থায় অতিরিক্ত দায়িত্বে থাকেন, তবু তাঁর জন্য একটিই গাড়িই থাকবে। কেনে এমন পদক্ষেপ, তার ব্যাখ্যাও দিয়েছে কেন্দ্র। জানা গিয়েছে, সরকারি গাড়ির অপব্যবহার রুখতে, অপ্রয়োজনীয় খরচ কমানোর লক্ষ্যেই এই নীতি চালু করেছে কেন্দ্র।

Advertisement

২০২২ সালের সেপ্টেম্বরে প্রথম এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়েছিল সরকারের তরফে। সেই নির্দেশিকারই সংশোধিত বিজ্ঞপ্তিতে নীতি আরও কঠোর করা হল।

কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জারি করা বিজ্ঞপ্তি জানানো হয়েছে, সব কেন্দ্রীয় মন্ত্রক বা তার অধীনে থাকা বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সরকারি গাড়ি ব্যবহারের সংশোধিত নির্দেশিকা প্রয়োগ করতে হবে। ২০২২ সালের সেপ্টেম্বরে প্রথম এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়েছিল সরকারের তরফে। সেই নির্দেশিকারই সংশোধিত বিজ্ঞপ্তিতে নীতি আরও কঠোর করা হল।

Advertisement

নতুন নিয়ম অনুযায়ী, কোনও সরকারি আধিকারিকের কাছে যদি একটি সরকারি গাড়ি থাকে, তবে তিনি আর দ্বিতীয় গাড়ির অনুমোদন পাবেন না। শুধু তা-ই নয়, স্বশাসিত সংস্থা বা আধা-সরকারি প্রতিষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত হলেও ওই আধিকারিক একটি সরকারি গাড়িই ব্যবহার করতে পারবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রশাসনিক দক্ষতা বাড়ানো, সরকারি সম্পদের অপব্যবহার রোখা, অপ্রয়োজনীয় খরচ কমানোই হল ‘এক পদ এক গাড়ি’ নীতির লক্ষ্য।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.