সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যাশলেস লেনদেনে উৎসাহ জোগাতে বিশেষ ঘোষণা কেন্দ্রের৷ এখন থেকে যেকোনও শপিং মলে কিংবা দোকানে ডেবিট কিংবা ক্রেডিট কার্ড ব্যবহার করলে ‘সার্ভিস ট্যাক্স’ বা পরিষেবা করে দিতে হবে না৷ এই কর ছাড় মিলবে ২০০০ টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে৷ তবে তার বেশি টাকার লেনদেন হলে, আগের মতোই পরিষেবা কর যুক্ত হবে বিলের সঙ্গে৷
বৃহস্পতিবার এই ঘোষণা করেছে কেন্দ্র৷ সংসদে এ বিষয়ে বক্তব্যও পেশ করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ এতদিন ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড লেনদেনের ক্ষেত্রে পরিষেবা কর দিতে হত গ্রাহককে৷ প্রধানমন্ত্রীর ঘোষণা ছিল, দুর্নীতি রুখতে ক্যাশলেস লেনদেনে এগোক দেশবাসী৷ যাতে সাধারণ মানুষ কোনও সমস্যায় না পড়েন, সেই জন্যই কেন্দ্রের এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে৷
অন্যদিকে, পুরনো নোট বাতিলের এক মাস পূর্তিতে সংসদে এদিন ফের ঐক্যবদ্ধ প্রতিবাদে শামিল হলেন বিরোধীরা৷ কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বাম, সপা, জেডিইউ-সহ সব বিরোধী দলের সাংসদ প্রথমে গান্ধীমূর্তির সামনে হাতে ‘কালো ব্যাজ’ পরে নীরব প্রতিবাদ দেখান৷ পরে বিরোধীদের বিক্ষোভ, প্রতিবাদে উত্তাল হয় সংসদের উভয় কক্ষ৷ সংসদীয়মন্ত্রী বেঙ্কাইয়া নায়ডুর তোপ, “বিরোধীরা কালো টাকা সমর্থন দিবস পালন করছেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোট সিদ্ধান্তকে সারা দেশ স্বাগত জানিয়েছে৷ জয়জয়কার হচ্ছে বিদেশেও৷ বিষয়টি নিয়ে বিরোধীরা অকারণে রাজনীতি করছেন৷ দেশের মানুষের কথা না ভেবে নিজেদের স্বার্থে তাঁরা এ কাজ করছেন৷”
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের