সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। তারপরই মধ্যরাত থেকে গোটা দেশে চালু হয়ে যাবে পন্য ও পরিষেবা কর বা জিএসটি। নোট বাতিলের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি স্বপ্নের প্রকল্প। কিন্তু তিনিই একসময় এই জিএসটি চালু করার ঘোরতর বিপক্ষে ছিলেন। অবাক লাগছে তাই না? কিন্তু এটাই সত্যি। আজ থেকে বেশ কয়েক বছর আগের কথা। তখন আঞ্চলিক রাজনীতিতেই সীমাবদ্ধ ছিলেন মোদি। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন ইউপিএ সরকারের এই জিএসটি চালু করার বিরোধিতা করেছিলেন তিনি। বলেছিলেন, জিএসটি কখনওই সফল হবে না। এবং গোটা দেশে জিএসটি চালু করা একপ্রকার অসম্ভব বলে মন্তব্য করেছিলেন মোদি। প্রায় বহুবছর আগের একটি ভিডিও টুইট করে জিএসটি চালু হওয়ার দিনই বাজার গরম করতে চেয়েছে কংগ্রেস। শুক্রবার মধ্যরাতের জিএসটি বৈঠক তারা আগেই বয়কট করেছে। কিন্তু বিরোধিতার পথ থেকে তারা যে সরবে না তা প্রমাণ করল এই টুইট।
This is what Modi ji & the BJP really think of GST #GSTTamasha pic.twitter.com/WyXMEEwOv5
Advertisement— INC India (@INCIndia) June 30, 2017
Advertisement
Modi ji how quickly you forget your own words. Why are you rolling out GST without developing the proper infrastructure #GSTTamasha pic.twitter.com/5urSMepFN3
— INC India (@INCIndia) June 30, 2017
কী বলেছিলেন তখন মোদি? তিনি বরাবরই জিএসটি চালু করার বিরোধী ছিলেন। বিজেপি তথা গুজরাট সরকারের তরফ থেকে তিনি জানিয়েছিলেন, এই কর ব্যবস্থা কখনওই সফল হবে না। আরও বলেছিলেন, ‘সারা দেশে করদাতাদের জন্য তথ্যপ্রযুক্তির পরিকাঠামোগত উন্নয়ন না হলে এই করব্যবস্থা বাস্তবায়িত করা যাবে না। এটা অসম্ভব। কারণ জিএসটি সেভাবেই সাজানো হয়েছে। এটা কার্যত অসম্ভব।’ এই ভিডিও টুইট করে কংগ্রেসের অভিযোগ, এটাই হলেন মোদিজি, একসময় তিনিই এই ব্যবস্থাকে অসম্ভব, কোনওদিন সফল হবে না বলেছিলেন। তাহলে এখন কী করে জিএসটি সফল হবে বলে মনে করছেন তিনি, সওয়াল কংগ্রেসের। নিজের বক্তব্য নিজেই ভুলে গেলেন মোদি, তাহলে কেন এখন পর্যাপ্ত পরিকাঠামো ছাড়াই জিএসটি চালু করার জন্য তাড়াহুড়ো করছেন প্রধানমন্ত্রী? গোটা বিষয়টাকেই তামাশা বলে কটাক্ষ করেছে কংগ্রেস।
সর্বশেষ খবর
-
‘অবিবাহিত’ প্রেমিকের বাড়িতে স্ত্রী-মেয়ে-জামাই! চক্ষু চড়কগাছ প্রেমিকার, প্রতিবাদ করায় ‘খুনের চেষ্টা’
-
ক্রিকেট কেরিয়ারের দুঃসময় ভুলে বিয়ের পিড়িতে রিঙ্কু, চূড়ান্ত দিনক্ষণ
-
আপাতত ফাঁকাই থাকবে বিধানসভার দ্বিতীয় শীর্ষ পদ! অথৈ জলে ডেপুটি স্পিকার নির্বাচন
-
আইএফএ শিল্ডের সম্ভাব্য সূচি ঘোষিত, কবে কথায় নামছে মোহনবাগান-ইস্টবেঙ্গল?
-
ইচ্ছামতো দাম নয়! পাইকারী বাজারে চিনির মূল্য বেধে দিল রাজ্য, মিলবে সুফল বাংলাতেও