মধ্যবিত্তের জন্য সুখবর, সাধের বাড়ি এখন আরও সস্তা

নোট বাতিল, জিএসটির জোড়া ফলায় বিদ্ধ রিয়েল এস্টেট! নিম্নমুখী দাম।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৬, ২০১৮, ০৫:১৯

options
link
মধ্যবিত্তের জন্য সুখবর, সাধের বাড়ি এখন আরও সস্তা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের পর থেকেই রিয়েল এস্টেট ব্যবসা নিম্নমুখী। ফলে একধাক্কায় বেশ খানিকটা সস্তা হয়ে গিয়েছে বাড়ি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট এমনটাই জানাচ্ছে। সূত্রের খবর, একদিকে জিএসটি ও অন্যদিকে রিয়েল এস্টেট রেগুলেশন অ্যাক্টি বা RERA-র ধাক্কায় দেশজুড়ে রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেটের দাম কমেছে।

Advertisement

[জেনে নিন, কীভাবে বাড়িতে বসেই আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করাবেন]

নাইট ফ্র্যাঙ্কের রিপোর্টকে উদ্ধৃত করে জানানো হয়েছে, দেশের বড় শহরগুলিতে বাড়ি বা ফ্ল্যাটের দাম গড়ে ৩% করে কমেছে। যার মধ্যে দামের পতন সবচেয়ে বেশি হয়েছে পুনেতে। সেখানে বাসভবনের দাম করেছে ৭%। তারপর মুম্বইতে। সেখানে কমেছে ৫%। দামের পতনের মূল কারণ চাহিদায় কমতি। শুধু বেঙ্গালুরুতেই চাহিদা কমেছে অন্তত ২৬%। চেন্নাইতে নতুন বাড়ি কেনার চাহিদা গতবছরের চেয়ে কমেছে ২০%। মুম্বইতে চাহিদা সামান্য বেড়েছে, তাও মাত্র ৩%।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[বাড়িতে বসেই মোটা টাকা আয় করতে চান? পথ দেখাচ্ছে মোদি সরকার]

রিপোর্ট বলছে, আর বিলাসবহুল নয় বরং মধ্যবিত্তদের চাহিদার কথা মাথায় রেখে ডেভলপাররা ৫০ লক্ষ টাকার মধ্যেই নতুন ফ্ল্যাটের দাম সীমাবদ্ধ রাখতে চাইছেন। ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’র অন্তর্গত কম দামে, ভরতুকিতে ফ্ল্যাট কিনছেন অনেকে। তাই ওই দামের ব্র্যাকেটেই ফ্ল্যাটের চাহিদা একটু বেশি। গত সাতবছরের এমন মন্দার বাজার এগে কখনও দেখা যায়নি বলে অভিযোগ রিয়েল এস্টেট ব্যবসায়ীদের। ২০১০-এ যেখানে ৪.৮০ লক্ষ নতুন অ্যাপার্টমেন্ট তৈরি হলেও, ২০১৭-তে তার চাহিদা মাত্র ১ লক্ষের কিছু বেশি। তবে দামের এই পতনে সবচেয়ে বেশি লাভবান হতে পারেন মধ্যবিত্তরা। সাধ্যের মধ্যে সাধের অ্যাপার্টমেন্ট কেনার এটাই সবচেয়ে ভাল সুযোগ তাঁদের কাছে, বলছেন বাজার বিশেষজ্ঞদের একাংশ।

Advertisement

[কমল রেপো রেট, সস্তা হতে চলেছে গৃহ-গাড়ি ঋণ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.