Gujarat

গুজরাটে ‘ভূতুড়ে’ বুলডোজারে গুঁড়িয়ে গেল ১০০ বাড়ি! পুরসভা বলল, ‘আমরা জানিই না’

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত ৩ জুন কাতারগাম এলাকার নাসিরনগর বস্তিতে উচ্ছেদ অভিযান চলে। গুঁড়িয়ে দেওয়া হয় একের পর এক বাড়ি। স্থানীয় বাসিন্দাদের দাবি, ‘অভিযান’ চলাকালীন উপস্থিত ছিলেন সুরাট পুরসভার আধিকারিকরা। পাশাপাশি, অভিযোগ উঠেছে, পুর প্রশাসন এবং পুলিশের উপস্থিতিতেই গুঁড়িয়ে দেওয়া হয় প্রায় ১০০টি বাড়ি। যদিও গোটা অভিযোগ অস্বীকার করেছে সুরাট পুরসভা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৯, ২০২৬, ১১:৫৯

options
link
গুজরাটে ‘ভূতুড়ে’ বুলডোজারে গুঁড়িয়ে গেল ১০০ বাড়ি! পুরসভা বলল, ‘আমরা জানিই না’
সুরাটে বুলডোজারে গুঁড়িয়ে গেল একের পর এক বাড়ি। ছবি: সংগৃহীত।

গুজরাটের সুরাটে চলল বুলডোজার। এক নিমেষে গুঁড়িয়ে গেল ১০০ বাড়ি। কিন্তু চাঞ্চল্যকর বিষয় হল কার নির্দেশে এই ‘অভিযান’ চলানো হল, তা ঘিরে রহস্য তৈরি হয়েছে। এদিকে সুরাট পুরসভা সাফ জানিয়ে দিয়েছে, তারা বাড়ি গুঁড়িয়ে দেওয়ার কোনও নির্দেশ দেয়নি।

Advertisement

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত ৩ জুন কাতারগাম এলাকার নাসিরনগর বস্তিতে উচ্ছেদ অভিযান চলে। গুঁড়িয়ে দেওয়া হয় একের পর এক বাড়ি। স্থানীয় বাসিন্দাদের দাবি, ‘অভিযান’ চলাকালীন উপস্থিত ছিলেন সুরাট পুরসভার আধিকারিকরা। পাশাপাশি, অভিযোগ উঠেছে, পুর প্রশাসন এবং পুলিশের উপস্থিতিতেই গুঁড়িয়ে দেওয়া হয় প্রায় ১০০টি বাড়ি। যদিও গোটা অভিযোগ অস্বীকার করেছে সুরাট পুরসভা। তারা জানিয়ে দিয়েছে, এই ধরনের উচ্ছেদ অভিযানের কোনও নির্দেশই তারা দেয়নি। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কার নির্দেশে গুঁড়িয়ে দেওয়া হল এতগুলি বাড়ি?

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গোটা ঘটনাটিকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে। কান্নায় ভেঙে পড়েছেন ঘরহারা পরিবারেরা। এ প্রসঙ্গে কাতারগামের বিধায়ক বিনু মোরাদিয়া বলেন, “পুরসভার আধিকারিকরা রাস্তার মাপ নিতে গিয়েছিলেন। বাড়ি ভাঙতে যাননি। সরকারের কোনও নির্দেশ ছিল না। পুরসভার নথিপত্রেও এই কোনও অভিযানের রেকর্ড নেই।” 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.