উন্নয়নের বলি! মুম্বই-আহমেদাবাদ বুলেটের ট্রেনের জন্য গুজরাটের (Gujarat) তপতি নদীর উপর নির্মিত হচ্ছে সেতু। নির্মীয়মান সেই সেতুর অংশ একটি ভারী লোহার প্লেট আচমকা নদীতে ভেঙে পড়ায় মৃত্যু হল পেশায় মৎস্যজীবী ৩৫ বছরের এক ব্যক্তি এবং তাঁর ৯ বছরের মেয়ের।
পুলিশ জানিয়েছে, সুরাট শহরের কাছে কাথোর গ্রামে ঘটেছে এই ঘটনা। ওই সময় সন্ধের শিফটে বুলেট ট্রেনের জন্য সেতু তৈরির কাজ করছিলেন রেলের নির্মাণকর্মীরা। নিচে নদীতে মাছ ধরছিলেন মহসিন ইকবাল এবং তাঁর শিশুকন্য়া। আচমকা তাঁদের মাথার উপর ভেঙে পড়ে একটি ভারী লোহার প্লেট। ঘটনাস্থলে থেৎলে মৃত্যু হয় বাবা-মেয়ের। নির্মাণকর্মীরা দ্রুত ছুটে এলেও ইকবাল এবং তাঁর মেয়ের বাঁচার উপায় ছিল না।
আরও পড়ুন:
খবর পেয়ে উত্তরান থানার পুলিশকর্মীরা কিছুক্ষণ পরে ঘটনাস্থলে আসেন। এক কঠিন উদ্ধার অভিযানের পর ভারী যন্ত্রপাতির নিচ থেকে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এদিনের দুর্ঘটনার পর রেলের সেতু নির্মাণের কাজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। নিয়ম মেনে তদন্ত শুরু করেছে পুলিশ। এক পুলিশকর্তা বলেন, তদন্তে নির্মাণকর্মীদের গাফলতি প্রমাণিত হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ খবর
-
স্বাধীনতার ৭৯ বছর পার! দেশের গণতন্ত্র পরিণত হলেও এখনও রয়েছে বহু চ্যালেঞ্জ
-
রাত বারোটাতেও লাইব্রেরিতে পড়ার সুযোগ! পড়ুয়াদের জন্য পুলিশি নিরাপত্তা রায়গঞ্জে
-
দুপুর হলেই ঘুমে ঢুলে পড়েন? নেপথ্যে স্রেফ ক্লান্তি নাকি গুরুতর সমস্যা, চিকিৎসকেরা জানাচ্ছেন…
-
উদয়নের জামিনে আপত্তি নেই! বিচারকের সামনেই বয়ান বদলে কী বললেন অভিযোগকারী?
-
বঙ্গে চালু ‘কৃষি সখী’ প্রকল্প! মহিলাদের দেওয়া হচ্ছে বিশেষ প্রশিক্ষণ, কীভাবে হবে কাজ?