পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে বিশ্বে অব্যাহত জ্বালানি সংকট। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী (Hardeep Puri) বললেন, “জনগণকে সুরক্ষা দেওয়াই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অগ্রাধিকার।”
আরও পড়ুন:
সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে হরদীপ বলেন, “পশ্চিম এশিয়ার যুদ্ধের দেরে বিশ্বব্যাপী বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে জ্বালানি সরবরাহে একটা বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। কিন্তু তা সত্ত্বেও ভারত জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে। ভারত জ্বালানি আমদানিতে বৈচিত্র্য এনেছে। বর্তমানে ৪১টি দেশ থেকে আমরা জ্বালানি আমদানি করি।”
কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী জানান, হরমুজ প্রণালী দিয়ে ভারত ৬০ শতাংশ এলপিজি এবং প্রায় ৯০ শতাংশ অপরিশোধিত তেল আমদানি করে। কিন্তু তা অবরুদ্ধ থাকার কারণে প্রাথমিকভাবে কিছুটা সমস্যা তৈরি হয়েছিল। তবুও জ্বালানির দাম সর্বনিম্ন পর্যায়ে রাখতে সক্ষম হয়েছিল ভারত। কারণ, প্রতিকূল পরিস্থিতিতে জনগণকে সুরক্ষা দেওয়াই প্রধানমন্ত্রীর অগ্রাধিকার। জ্বালানি সংকট কীভাবে জয় করেছে ভারত, তা ব্যাখ্যা করতে গিয়ে হরদীপ বলেন, “বিশ্বের বিভিন্ন নেতাদের সঙ্গে ভারত সম্পৃক্ত। দেশগুলির সঙ্গে জ্বালানি অংশীদারিত্বও গড়ে তুলেছে ভারত। প্রধানমন্ত্রীর এহেন পদক্ষেপই ভারতকে জ্বালানি সরবরাহে কোনও সমস্যা তৈরি করেনি।”
এদিকে রবিবারই ১৪.২ কেজি ওজনের বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি দাম ২৯ টাকা বৃদ্ধি পেয়েছে। ফলে কলকাতায় ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম এখন ৯৬৮ টাকা। রবিবার থেকেই নয়া দাম কার্যকর হয়েছে। তবে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে গত ৭ মার্চ বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম ৬০ টাকা বেড়েছিল। এবার বাড়ল আরও ২৯ টাকা।
সর্বশেষ খবর
-
গৃহহীন এখনও ২৩ লক্ষ, রাজ্যে সময়মতো ‘আবাস প্লাস’ সমীক্ষা শেষ করতে চালু সেলফ সার্ভে
-
মুখ্যমন্ত্রীর কপ্টারে যান্ত্রিক ত্রুটি! কেশপুরে যাওয়ার পথে কোলাঘাটে জরুরি অবতরণ
-
ট্রাইব্যুনালে কত নিষ্পত্তি? এসআইআর মামলায় কমিশনের কাছে তথ্য তলব সুপ্রিম কোর্টের
-
বন্ধু হেমন্ত, নাকি আন্দোলনরত পড়ুয়া! সমর্থনের ধর্ম সংকটে মধ্যবর্তী রাস্তা নিলেন কেজরিওয়াল
-
পাক অধিকৃত কাশ্মীরে বর্বরতা তুঙ্গে, চাপে পড়ে শাহবাজ বলছেন ‘আলোচনায় বসা যাক’