রাম রহিম কাণ্ড নিয়ে অবশেষে মুখ খুললেন হরিয়ানার মুখ্যমন্ত্রী

জানেন, কী বলেছেন মনোহরলাল খাট্টার?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০১৯, ১৭:২১

options
link
রাম রহিম কাণ্ড নিয়ে অবশেষে মুখ খুললেন হরিয়ানার মুখ্যমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ২৫ আগস্ট ধর্ষণের অভিযোগে ডেরা সাচা সওদার প্রধান গুরমিত রাম রহিম সিংকে দোষী সাব্যস্ত করে হরিয়ানার পাঁচকুলার বিশেষ সিবিআই আদালত। এরপরই হরিয়ানা জুড়ে তাণ্ডব চালিয়েছিল ডেরার সদস্য ও সমর্থকরা। প্রাণ গিয়েছিল ৩৮ জনের। পোড়ানো হয়েছিল দুশোটিরও বেশি গাড়ি ও সরকারি দপ্তর। অশান্তির আঁচ টের পাওয়া গিয়েছিল পাঞ্জাব, এমনকী রাজধানী দিল্লিতেও। ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষার প্রশ্নে হরিয়ানা সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলেছে বিরোধীরা। রাষ্ট্রপতি শাসনের দাবিও উঠেছে। এই প্রেক্ষাপটেই এবার সেদিনের হিংসার ঘটনা নিয়ে মুখ খুললেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার। তাঁর দাবি, রাজ্য সরকার যদি সতর্ক না থাকত, তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত।

Advertisement

[রাম রহিম কাণ্ড: অগ্নিগর্ভ হরিয়ানায় রাষ্ট্রপতি শাসনের দাবি]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বস্তুত, ডেরা সমর্থকদের তাণ্ডবের ঘটনায় বিরোধীরাই যে শুধু সমালোচনায় সরব হয়েছে, এমনটা নয়। হরিয়ানা সরকারকে কড়া ভাষায় তিরস্কার করেছে পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টও। আদালত বলেছে, রাজনৈতিক কারণে কার্যত ডেরার সদস্য, সমর্থককে কাছে আত্মসমর্পণ করেছিল মনোহরলাল খাট্টারের সরকার। এমনকী, এই ঘটনায় কেন্দ্রের মোদি সরকারকেও রেয়াত করেনি আদালত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কর্তব্য স্মরণ করিয়ে দিয়ে পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্ট বলেছে, শুধু বিজেপির নন, তিনি দেশের প্রধানমন্ত্রী। এদিন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার বলেন, পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের নির্দেশের কথা মাথায় রেখেই হিংসা রুখতে সবরকম ব্যবস্থা নিয়েছিল হরিয়ানা সরকার।

Advertisement

[হানিপ্রীতকে আর দেখতেও চাইছে না ‘বাবাজি’]

শোনা গিয়েছিল, হরিয়ানার হিংসার ঘটনা নিয়ে মনোহরলাল খাট্টারের সরকারের ভুমিকায় ক্ষুদ্ধ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এমনকী, মুখ্যমন্ত্রী পদে রদবদল হতে পারে বলে জল্পনা ছড়িয়েছিল। গত ৩০ আগস্ট গোটা ঘটনা নিয়ে বিজেপি সর্বভারতী সভাপতি অমিত শাহের কাছে রিপোর্ট জমা দেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার। অমিত শাহের সঙ্গে বৈঠকের পর পদত্যাগের দাবি খারিজ করে দেন তিনি।

[সেনার ফাঁদে পা দিয়ে নিকেশ দুই হিজবুল জঙ্গি]

প্রসঙ্গত, ২০১৪ সালে বিধানসভা ভোটে কার্নাল আসন থেকে জিতে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন মনোহরলাল খাট্টার। ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায় বিজেপি। প্রথমবারের বিধায়ক মনোহরলাল খাট্টারকেই মুখ্যমন্ত্রী করে মোদি-অমিত শাহ জুটি।

[মায়ের মাথায় বন্দুক ঠেকিয়ে গণধর্ষণ ১১ বছরের নাবালিকাকে]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.