পরিত্যক্ত গাড়িতে দমবন্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু দুই যমজ বোনের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  খেলতে খেলতে একটি পরিত্যক্ত গাড়ির ভিতরে ঢুকে পড়েছিল বছর পাঁচেকের যমজ দুই বোন। আর বেরোতে পারেনি। গাড়ির ভিতরেই দমবন্ধ হয়ে মৃত্যু হল দু’জনেরই। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গুরগাঁওয়ে।Advertisement [১৭০ বার হেরেও রাইসিনার দৌড়ে, রাষ্ট্রপতি নির্বাচনে বৈচিত্রের রং] দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়। চোখ রাখুন Advertisement … <p class="link-more"><a href="https://www.sangbadpratidin.in/india/heartbreaking-twins-stuck-inside-derelict-car-suffocate-to-death/pid/67718/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "পরিত্যক্ত গাড়িতে দমবন্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু দুই যমজ বোনের"</span></a></p>

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৫, ২০১৭, ১১:৫৮

options
link
পরিত্যক্ত গাড়িতে দমবন্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু দুই যমজ বোনের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  খেলতে খেলতে একটি পরিত্যক্ত গাড়ির ভিতরে ঢুকে পড়েছিল বছর পাঁচেকের যমজ দুই বোন। আর বেরোতে পারেনি। গাড়ির ভিতরেই দমবন্ধ হয়ে মৃত্যু হল দু’জনেরই। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গুরগাঁওয়ে।

Advertisement

[১৭০ বার হেরেও রাইসিনার দৌড়ে, রাষ্ট্রপতি নির্বাচনে বৈচিত্রের রং]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, গরমের ছুটিতে মা ও ভাইয়ের সঙ্গে গুরগাঁওয়ের জামালপুরে পৈতৃক বাড়িতে বেড়াতে এসেছিলেন হর্ষিতা ও হর্ষা নামে ওই দুই যমজ বোন। তাদের বাবা পেশায় সেনাকর্মী। কর্মসূত্রে উত্তরপ্রদেশের মীরাটে থাকেন। চলতি বছরের গোড়াতেই  সেখানকার কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি হয়েছিল হর্ষিতা ও হর্ষা। বুধবারই বাবার সঙ্গে মীরাটে ফিরে যাওয়ার কথা ছিল তাদের। কিন্তু তার আগেই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পরিত্যক্ত একটি গাড়িতে আটকে পড়ে মৃত্যু হল দুই বোনের।

Advertisement

[অযোধ্যায় ইফতার আয়োজন সংঘের, হাজির বিতর্কিত আরএসএস নেতাও]

মঙ্গলবার বিকেলে  বাড়ির সামনে খেলছিল হর্ষা ও হর্ষিতা। কাছেই চাষের জমির ওপরে দীর্ঘদিন ধরেই একটি গাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। খেলতে খেলতে কোনওভাবে সেই গাড়ির মধ্যে ঢুকে পড়ে দুই বোন। গাড়ির দরজা আপনা থে্কেই লক হয়ে যায়। ঘণ্টা খানেক বাদে গাড়ি ভিতর থেকে দু’জনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন বাড়ির লোকেরা। হাসপাতালে নিয়ে গেলে, দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। চিকিৎসকদের ধারণা, দীর্ঘদিন ধরেই খোলা আকাশে নিচে পড়েছিল গাড়িটি। তাই সম্ভবত প্রবল গরম ও আর্দ্রতার জন্যই প্রথমে জ্ঞান হারায় দুই বোন। শেষপর্যন্ত মৃত্যু হয় তাদের।

[নিয়ন্ত্রণরেখার কাছে দুই পাক সেনাকে খতম করলেন ভারতীয় জওয়ানরা]

জানা গিয়েছে, ওই গাড়িটি হর্ষা ও হর্ষিতার এক কাকার। গত কয়েক মাস ধরেই গাড়টি বাড়ি লাগোয়া চাষের জমিতে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। ওই দুই যমজ বোনের দাদু কানয়োর সিং বলেন, ‘ আমরা ভাবতেই পারিনি, যে ওরা গাড়ির ভিতর থাকতে পারে। কয়েকদিন পরেই ওঁদের মীরাটে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু ওরা আমাদের বরাবরের মতো ছেড়ে চলে গেল।’

[অ্যাম্বুল্যান্স নেই, সাইকেল চালিয়ে সাত মাসের ভাগ্নীর মৃতদেহ বইলেন যুবক]

স্থানীয় বিলাসপুর থানার এএসআই মহেশ কুমার বলেন, গাড়িটির দরজা ও জানলা ঠিকমতো কাজ করছিল না। তাই দুর্ঘটনাবশতই গাড়ির মধ্যে আটকে পড়ে দুই বোন। পরে পরিবারের সদস্যরা কোনওভাবে জানলার কাচ ভেঙে তাদের উদ্ধার করে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.