কেন্দ্রের দাবি অবশেষে মানতে রাজি হল মেটা। প্রায় দু’মাস ধরে আলোচনা-বৈঠকের পর সরকারের নির্দেশ মেনে কাজ করতে চলেছে মার্ক জুকারবার্গের সংস্থা। সূত্রের খবর, শিশু নিগ্রহের কনটেন্টগুলি প্রশাসনের কাছে তুলে ধরবে মেটা। সমাজমাধ্যমকে শিশুদের পক্ষে নিরাপদ করে তুলতে এক প্রয়োজনীয় পদক্ষেপ, এভাবেই বিষয়টি দেখছে ফেসবুক-ইনস্টাগ্রামের ‘মালিক’ সংস্থা।
মাসদুয়েক আগেই মেটাকে কড়া নির্দেশ দেওয়া হয় কেন্দ্রের তরফ থেকে। ডিপফেক, বিকৃত তথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে লাগাম টানতে প্রযুক্তি সংস্থা উপর চাপ বাড়ানো হয়। মেটার অ্যালগরিদমে প্রয়োজনীয় পরিবর্তন আনার পাশাপাশি, এই ধরনের কনটেন্টের মোকাবিলায় সংস্থাটি কী কী পদক্ষেপ করবে, তার একটি বিস্তারিত রোডম্যাপ জমা দিতে বলা হয়। তবে প্রথম থেকেই জোর দেওয়া হয়েছিল শিশুদের নিয়ে তৈরি আপত্তিকর কনটেন্ট রোখার ক্ষেত্রে। দীর্ঘ আলোচনার পর কেন্দ্রের সেই দাবি মানতে চলেছে মেটা।
আরও পড়ুন:
সরকারি সূত্রে খবর, কেন্দ্রের এই দাবি মেনে নিতে রাজি মেটা। শিশুদের পক্ষে ক্ষতিকারক কনটেন্টগুলি তারা জানাবে প্রশাসনের কাছে। তারপর থেকে এই কনটেন্ট নিয়ে যাবতীয় সিদ্ধান্ত নেবে প্রশাসনই, এমনটাই অনুমান। তবে স্রেফ মেটা নয়, আগামী দিনে অন্যান্য সমাজমাধ্যমগুলিতেও একইভাবে ক্ষতিকারক কনটেন্ট আটকাতে চাইছে কেন্দ্র। তারজন্য চেষ্টা চলছে বলেও সূত্রের খবর। শিশু নির্যাতনের পাশাপাশি ডিপফেক, ভুয়ো খবর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচার দ্রুত শনাক্ত করতেও মেটাকে নির্দেশ দিয়েছিল কেন্দ্র।
উল্লেখ্য, নিটের প্রশ্নফাঁস নিয়ে ককরোচ জনতা পার্টির আন্দোলন চলাকালীন দেশের তরুণ প্রজন্মের উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফেসবুকে এক পোস্ট করেন। যেখানে প্রশ্নফাঁস নিয়ে কঠোর ব্যবস্থার প্রতিশ্রুতি দেন। তবে প্রধানমন্ত্রীর সেই ভিডিও সোশাল মিডিয়া থেকে সরিয়ে দেয় মেটা। পরে মেটার তরফে বলা হয় যান্ত্রিক ত্রুটির জেরে এই ঘটনা ঘটেছিল, ক্ষমা চেয়ে পরে পোস্টটি পুনরুদ্ধার করে ফেসবুক। তবে এই বিষয়টি মোটেই ভালো চোখে দেখেনি তথ্যপ্রযুক্তি মন্ত্রক। মেটার শীর্ষ কর্মকর্তাদের তলব করা হয় এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে কড়া নজরদারির বার্তা দেওয়া হয়। তবে আপাতত মেটা এবং কেন্দ্রের মধ্যে যুদ্ধং দেহি ভাবটা খানিক কমেছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
নেবে না ভারত, জেনেশুনেই ট্রফি দিতে আসেন নকভি! বিকল্প চেয়ে হরমনদের আবেদন খারিজ
-
সৌদি লিগের ভক্তদের নিষিদ্ধ করার ডাক রোনাল্ডোর, বিশ্ব রেকর্ড গড়েও কেন ক্ষুব্ধ আল নাসর তারকা?
-
চাঁদের কপালে ‘টিপ’! গণেশ চতুর্থীর রাতে আকাশে বিরল দৃশ্য আসলে কী?
-
নেপালের ধ্বংসস্তূপে কমপক্ষে ২০ দেহের হদিশ দিয়েছে ভারতের ‘সাম্বা’, কীভাবে কাজ করেছে চারপেয়ে?
-
‘এআই আমাদের মেরে ফেলবে’, ভয়াবহ দাবি করে চাকরি ছাড়লেন দুই গুগল গবেষক!