সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্মের ঊর্ধ্বে মানবতা৷ হিন্দু এবং মুসলমান দুই মহিলা একে অপরের স্বামীকে দান করলেন কিডনি৷ বাণিজ্যনগরীতে মানবতার অনন্য নজির৷
[PUBG-র নেশায় বুঁদ, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ যুবকের]
থানের বাসিন্দা নাদিমের সঙ্গে নাজরিন প্যাটেলের বিয়ে হয়েছে বেশ কয়েক বছর আগে৷ তিন সন্তানও রয়েছে তাঁদের৷ চার বছর আগে কিডনির সমস্যা দেখা দেয় নাদিমের৷ ওষুধপত্রে কাজ না হওয়ায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডায়ালিসিস চলছিল তাঁর৷ বিহারের রামস্বার্থ যাদবেরও একই অবস্থা৷ তাঁরও কিডনি দু’টি বিকল হয়ে গিয়েছিল৷ অন্য চিকিৎসকের সঙ্গে কথা বললে যদি কোনও উপায় মেলে, সেই ভাবনা নিয়ে মুম্বইয়ের সইফি হাসপাতালে আসে দুটি পরিবার৷ কিডনি পরিবর্তন ছাড়া কোনও উপায় নেই বলেই জানিয়ে দেন নেফ্রোলজিস্ট হেমাল শাহ৷ অসুস্থদের স্ত্রীদের সঙ্গে কথা বলেন চিকিৎসক৷ আর তখনই চিকিৎসক জানতে পারেন নাদিমের স্ত্রী নাজরিনের রক্তের গ্রুপের সঙ্গে অসুস্থ রামস্বার্থের রক্তের গ্রুপ মিলে গিয়েছে৷ কারণ, দু’জনের শরীরে রয়েছে ‘এ’ গ্রুপের রক্ত৷ আশ্চর্যজনকভাবে দেখা যায় ‘বি’ গ্রুপ হওয়ায় রামস্বার্থের স্ত্রী সত্যদেবীর সঙ্গেও মিলে যায় নাজিমের রক্ত৷ দুই মহিলা একে অপরকে কিডনি দিতে রাজি রয়েছেন কী না, তা জিজ্ঞাসা করেন চিকিৎসক৷ নিজেদের স্বামীকে বাঁচাতে চিকিৎসকের প্রস্তাব মেনে নেন দু’জনেই৷
[পণের জন্য বিয়ের রাতেই বধূকে ধর্ষণ স্বামী-দেওরের]
কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার এখনও বাকি রয়েছে৷ তবে দেরিতে হলেও যে বাবার জন্য কিডনির জোগাড় হয়েছে তাতেই খুশি রামস্বার্থের ছেলে সঞ্জয়৷ তিনি বলেন, ‘‘বাবা অসুস্থ থাকাকালীন আত্মীয়রা বাড়িতে আসতেন৷ আর্থিক সাহায্য করতেন তাঁরা৷ তবে কিডনি পাওয়া যায়নি৷ এবার সেই সমস্যা মিটেছে৷ অস্ত্রোপচারের পর চোখের সামনে আর বাবাকে কষ্ট পেতে দেখতে হবে না৷’’ নাজরিনকে ধন্যবাদও জানিয়েছেন তিনি৷ প্রায় একই প্রতিক্রিয়া নাজরিনেরও৷ তাঁর স্বামীকে কিডনি দিতে রাজি হওয়ায় রামস্বার্থের স্ত্রী সত্যবতীকে পালটা ধন্যবাদ জানিয়েছেন নাজরিন৷ পরিজনদের অসুস্থতা আনন্দ কেড়ে নিয়েছিল দুটি পরিবারের৷ আচমকা কিডনিদাতা খুঁজে পেয়ে আবেগ আপ্লুত দু’পক্ষই৷
সর্বশেষ খবর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা
-
রাজসাক্ষী হতে চান! জমি দুর্নীতি মামলায় ইডি আদালতে আবেদন জয় কামদারের
-
বাড়ির প্রত্যেক সদস্যদের আলাদা আয়ুষ্মান কার্ড, আধার নম্বরেই মিলবে উপভোক্তার তথ্য