সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেখানে সুরক্ষিত থাকার কথা, সেই হোমেই যৌন নির্যাতনের শিকার এইচআইভি আক্রান্ত কিশোরী। টানা দু’বছর ধরে তাকে লাগাতার ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এমনকী ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে গর্ভপাতও করানো হয়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের লাতুর জেলায়।
গত কয়েকদিন আগে ধোকি থানায় একটি অভিযোগ দায়ের করে ওই কিশোরী জানায়, ২০২৩ সালের ১৩ জুলাই থেকে ২০২৪ সালের ২৩ জুলাই পর্যন্ত অন্তত চারবার তাকে ধর্ষণ করে হোমের এক কর্মী। এরইমধ্যে HIV আক্রান্ত ওই কিশোরী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা জানান ওই কিশোরী চারমাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে।
অভিযোগ এরপরেই এক চিকিৎসককে ডেকে ওই কিশোরীর গর্ভপাত করানো হয়। এমনকী এই ঘটনা যাতে কাউকে না বলা হয় তার জন্য ভয়ও দেখানো হয় কিশোরীকে। যদিও সাহস হারায়নি ওই কিশোরী। মনের জোরকে সম্বল করে পুরো ঘটনার বর্ণনা করে একটি চিঠি লিখে হোমের অভিযোগ বাক্সে রাখে। যদিও সেই চিঠি হোম কর্তৃপক্ষের হাতে পৌঁছতেই তারা সেটি ছিঁড়ে ফেলে দেয় বলে অভিযোগ। এরপরই পুলিশকে বিষয়টি জানায় ওই কিশোরী। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে হোমের সুপার, অভিযুক্ত ব্যক্তি-সহ চার জনকে গ্রেপ্তার করে।
লাতুর জেলার পুলিশ সুপার আমোল থাম্বে জানান, এই ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই কিশোরীর শারীরিক পরীক্ষা করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
সর্বশেষ খবর
-
১০ নম্বর জার্সিই প্রাণ, অক্ষমতাকে চ্যালেঞ্জ করে ‘তে আমো’ মন্ত্রে মেসি সাক্ষাতে খুদে ভক্ত মাণিক!
-
অন্ধ হবে শত্রুর ‘চোখ’! চিন-পাকিস্তানের চিন্তা বাড়িয়ে দিল্লিকে এস-৫০০, সু-৫৭-এর প্রস্তাব পুতিনের
-
আইপিএলের পর আর মাঠেই নেই, ফের চোটে টিম ইন্ডিয়ায় অনিশ্চিত হার্দিক, কেন এত সমস্যা?
-
‘হৃদয়ে থেকে যাবে এই ১০ নম্বর’, মেসির অবসর ঘোষণায় মন খারাপ ‘ভক্ত’ করিনার
-
হৃদয়ে কৃষ্ণপ্রেমের জন্মই কি ভক্তের প্রকৃত সিদ্ধি! কেন পালিত হয় জন্মাষ্টমী?