সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাতিল ঘোষণার পর থেকে পুরনো নোট নিতে অস্বীকার করছে বিভিন্ন হাসপাতাল৷ এমনই অভিযোগ আসছে বিভিন্ন জায়গায়৷ এবার সেই হেনস্তার সাক্ষী খোদ কেন্দ্রীয়মন্ত্রী সদানন্দ গৌড়া ও তাঁর পরিবার৷ নতুন নোট না দেওয়ায় সদানন্দ গৌড়ার ভাইয়ের দেহ দিতে অস্বীকার করল হাসপাতাল৷ আর তাতেই অভিযুক্ত হাসপাতালের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন ক্ষুব্ধ মন্ত্রী৷ সদানন্দ গৌড়া সাফ জানান, হাসপাতাল পুরনো নোট নিতে না চাইলে লিখে দিক৷ তার পরবর্তী ব্যবস্থা তিনি নেবেন৷
গত মঙ্গলবার কর্ণাটকের ম্যাঙ্গালুরুর কস্তুরবা মণিপাল হাসপাতালে মৃত্যু হয় কেন্দ্রীয়মন্ত্রী সদানন্দ গৌড়ার ভাই ভাস্কর গৌড়া৷ জন্ডিসে আক্রান্ত হয়েছিলেন তিনি৷ ১০ দিন ধরে হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর মৃত্যু হয়৷ এরপর মন্ত্রী নিজে তাঁর পরিবারের সঙ্গে দেহ নিতে হাসপাতালে পৌঁছন৷ হাসপাতালের তরফে জানানো হয়, ৬০,০০০ টাকা দিলে তবেই দেহ প্রত্যর্পণ করা হবে৷ অভিযোগ, সেই টাকা পুরনো নোটে দিতে গেলে নিতে অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ৷ সেই সময় মন্ত্রী মনে করিয়ে দেন, ২৪ নভেম্বর পর্যন্ত পুরনো নোট নিতে হাসপাতাল বাধ্য৷ তা সত্ত্বেও হাসপাতাল তা নিতে অস্বীকার করে৷ অগত্যা চেকের মাধ্যমে বিল দিতে বাধ্য হন গৌড়া পরিবার৷ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মন্ত্রী৷
এরপরই সাংবাদিকদের জানান, বিভিন্ন হাসপাতাল পুরনো নোট নিতে অস্বীকার করছে৷ সেক্ষেত্রে রোগীরা কি ধরনের সমস্যায় পড়ছেন তা তিনি বুঝতে পারছেন৷
সর্বশেষ খবর
-
অস্ত্র ছেড়ে সস্ত্রীক ঘরে আসুক, ১৪ বছর পর মাওবাদী ছেলেদের কাছে আর্জি দুই পরিবারের
-
আত্মত্যাগকে মর্যাদা! মুকুটমণিপুরে বিশ্ব বাংলা গ্লোবের জায়গায় বসছে সিধু-কানুর মূর্তি
-
মদ খেয়ে মারামারিতে বিতর্ক! টেস্ট চলাকালীনই আচমকা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় স্টোকসের
-
৩ মাসে লক্ষাধিক নতুন সদস্যের টার্গেট, বীরভূমে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মহাবিস্তার পরিকল্পনা
-
ফেসবুকে প্রেম থেকে বিয়ে! স্ত্রীকে খুনের পর শ্যালিকাকে মেসেজ দীপঙ্করের, রিষড়া কাণ্ডে নয়া তথ্য