Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ শ্রাবণ ১৪৩৩
  • শুক্রবার
  • ১৪ আগস্ট ২০২৬
Yash Toxic

ভক্তের শেষ ইচ্ছা কানে তোলেননি! যাননি শেষকৃত্যে, ৫ বছর পর কারণ জানালেন ‘টক্সিক’ যশ

সূত্রের খবর জানায়, ২০২১ সালে মৃত যশ-ভক্ত রামকৃষ্ণ নামের ব্যক্তির বয়স সে সময় মাত্র পঁচিশ। বাসস্থান মান্ড্য জেলার কোড়িরোড্ডি গ্রাম।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৪, ২০২৬, ২০:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৪, ২০২৬, ২০:১৭

options
link
ভক্তের শেষ ইচ্ছা কানে তোলেননি! যাননি শেষকৃত্যে, ৫ বছর পর কারণ জানালেন ‘টক্সিক’ যশ zoom
দক্ষিণী সুপারস্টার যশ।
Advertisement

অল্পদিনের মধ্যে মুক্তি পেতে চলেছে কন্নড় সুপারস্টার যশ অভিনীত ‘টক্সিক’ (Yash Toxic)। তাঁর জনপ্রিয়তা অবশ্য ভারতের কোনও এক প্রান্তে সীমাবদ্ধ নয়। ‘কে জি এফ’ মুক্তির পরেই তাঁর ভক্তের সংখ্যা ছড়িয়েছে দেশবিদেশে। বছর পাঁচেক আগে আচমকাই আত্মহত্যা করে বসে তাঁর এক ভক্ত। সূত্র মতে, শেষ বার্তায় ব্যক্তি জানিয়ে যায় এক বিচিত্র ইচ্ছের কথা— তার শেষকৃত্যে যেন পদধূলি দেন যশ! কিন্তু শেষকৃত্যে গেলেন না যশ। এমন এক পাগল ভক্তের কাতর আর্তিতে সাড়া দিলেন না তার ‘ঈশ্বর’।

Yash Breaks Silence on Why He Stayed Away From Fan’s Funeral
কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

এ ঘটনা নিয়ে সে সময় খানিক আলোড়ন হলেও চাপা পড়ে যায় কালের নিয়মে। তবে সম্প্রতি টক্সিক-আবহে তা আরও একবার নতুন করে উঠে এসেছে চর্চায়। বহু তারকাই বিভিন্ন সময় দাম্ভিক আচরণ করেন ফ্যানেদের সঙ্গে, প্রায়শই তা দেখা যায় ভাইরাল ফোটো-ভিডিওতে। কিন্তু যশের প্রতি এমন অভিযোগ কোনওকালেই নেই ভক্তদের। তাও কেন গেলেন না তিনি? কেন পূরণ করলেন না এই ব্যক্তির শেষ ইচ্ছা?

Advertisement

সূত্রের খবর জানায়, ২০২১ সালে মৃত যশ-ভক্ত রামকৃষ্ণ নামের ব্যক্তির বয়স সে সময় মাত্র পঁচিশ। বাসস্থান মান্ড্য জেলার কোড়িরোড্ডি গ্রাম। নিজ বাসস্থানেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সে। জীবনের নানা ব্যর্থতাকে মৃত্যুর কারণ হিসেবে দায়ী করে। আর ব্যক্ত করে যায় আশ্চর্য এক ইচ্ছে। বেঁচে থাকতে যশের মতো মহাতারকার দর্শনলাভের সুযোগ হয়নি, তাই মৃত্যুর পর যেন যশ পা রাখেন তার বাড়িতে।   

এছাড়াও কর্নাটকের তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ারও ভক্ত সেই ব্যক্তি। প্রাক্তন মুখ্যমন্ত্রীও যেন পায়ের ধুলো দেন তার শেষকৃত্যে, এমন ইচ্ছের কথা জানা যায় তার বার্তাটি থেকে। রামকৃষ্ণের ইচ্ছেকে সম্মান জানিয়ে সত্যি সত্যিই সিদ্দারামাইয়া উপস্থিত হন তার শেষকৃত্যে, কিন্তু গেলেন না যশ। এমন এক আয়োজন থেকে সম্পূর্ণ দূরে রাখলেন নিজেকে।

Yash Breaks Silence on Why He Stayed Away From Fan’s Funeral
বিভিন্ন সময় ভক্তদের সঙ্গে যশ।

পরবর্তীকালে এক সাক্ষাৎকারে এমন আচরণের কারণ জানান যশ নিজেই। বলেন, শেষকৃত্যে উপস্থিত হলে তা অন্যান্য ভক্তদের কাছে ভুল বার্তা দিতে পারত। অনেকের মনে এমন ধারণা তৈরি হতে পারত যে, নিজের জীবন শেষ করে দিলেই প্রিয় তারকার দৃষ্টি আকর্ষণ করা যায়। যশ মনে করেছিলেন, এমন একটি ধারণাকে কোনওভাবেই উৎসাহ দেওয়া উচিত নয়। তাঁর মতে, ভক্তরা জীবনে ভালো কিছু অর্জন করার পর তাঁর সঙ্গে দেখা করতে আসুক। এমন হঠকারী সিদ্ধান্ত কখনওই কাম্য নয়।

স্বাভাবিকভাবেই তারকার এমন মন্তব্য ভক্তদের মনে তাঁর প্রতি শ্রদ্ধা বাড়িয়ে দেয় অনেকখানি। তিনি যে সত্যিই পৃথিবীজোড়া ফ্যানেদের অপার ভালোবাসার যোগ্য, তাই আবারও প্রমাণ করে এই ঘটনা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.