Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ শ্রাবণ ১৪৩৩
  • শুক্রবার
  • ১৪ আগস্ট ২০২৬
Ankush Oindrila

‘তোকে ছাড়া বাকি জীবনটা…’, প্রিয়জনকে হারিয়ে শোকবিহ্বল অঙ্কুশ, যন্ত্রণায় কাতর ঐন্দ্রিলা

অঙ্কুশ-ঐন্দ্রিলার জীবনে শোকের ছায়া।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৪, ২০২৬, ১৫:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৪, ২০২৬, ১৫:৩১

options
link
‘তোকে ছাড়া বাকি জীবনটা…’, প্রিয়জনকে হারিয়ে শোকবিহ্বল অঙ্কুশ, যন্ত্রণায় কাতর ঐন্দ্রিলা zoom
প্রিয়জনকে হারিয়ে শোকাতুর অঙ্কুশ-ঐন্দ্রিলা
Advertisement

প্রাণের চেয়ে প্রিয় পোষ্যকে হারিয়ে শুক্রে শোকাতুর টলিউডের ‘পাওয়ার কাপল ‘অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। পোষ্য শুধু পরিবারেরই সদস্য হয় না, হয়ে ওঠে জীবনের অবিচ্ছেদ্য অংশ। অঙ্কুশ-ঐন্দ্রিলার (Ankush Oindrila) পোষ্যপ্রেমের কথা ইন্ডাস্ট্রির কারওই অজানা নয়। তাই প্রিয় বাবলাকে হারিয়ে শোকে পাথর দুজনেই। বাবলা অঙ্কুশের সঙ্গে থাকলেও তার সঙ্গে ঐন্দ্রিলার সম্পর্কও ছিল একেবারে মা-সন্তানের মতোই। তাই বাবলার মৃত্যু ঐন্দ্রিলার জীবনেও বিরাট শূন্যতার সৃষ্টি করেছে।

সোশাল মিডিয়ায় দুজনই বাবলাকে হারানোর যন্ত্রণার কথা সকলের সঙ্গে ভাগ করে মনকে যেন একটু হালকা করতে চেয়েছেন। চোখ বুঝে প্রয়াত পোষ্য বাবলাকে জড়িয়ে একটি ছবি পোস্ট করে শোকজ্ঞাপন করেছেন অঙ্কুশ। আবেগপ্রবণ একটি বার্তায় অভিনেতা লিখেছেন, ‘আজ আমার পুরো পৃথিবীটাই ধ্বংস হয়ে গেল। আমার জীবন থেকে সব আনন্দ হারিয়ে গেল। তোর আত্মার শান্তি কামনা করি বাবলা। তোকে ছাড়া বাকি জীবনটা কাটানোই আমার কাছে এখন জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পুর্নজন্ম নিয়ে আবার আমার জীবনে ফিরে আয় আজীবন তোকে ভালোবাসব, আমার সোনা।’

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ankush (@ankush.official)

বাবলার সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলোর কথা মনে করে মন ভারাক্রান্ত ঐন্দ্রিলার।সমাজমাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করে গভীর শোকজ্ঞাপন করেছেন। আর কখনও বাবলার সঙ্গে খেলতে পারবেন না, একবার ডাকলে আর দৌড়ে আসবে না-এই ভাবনাগুলোই তোলপাড় করছে ঐন্দ্রিলার মনকে। আবেগঘন পোস্টে প্রয়াত বাবলার উদ্দেশে লিখেছেন, ‘আজ থেকে তোকে আর ছুঁতে পারব না, ডাকলে তুই আর আমার কাছে ছুটে আসবি না। এই সত্যিটা মেনে নেওয়া আমার পক্ষে অসম্ভব।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Oindrila Sen (@love_oindrila)

আরও যোগ করেন,  ‘তোর ছোট ছোট অভ্যাস, তোর চোখের দিকে তাকানো, তোর পাশে থাকা—সবকিছু আজ আমার কাছে স্মৃতি হয়ে গেল। আমি শেষ মুহূর্ত পর্যন্ত তোকে ধরে রাখতে চেয়েছিলাম। যদি ভালোবাসা দিয়ে কাউকে বাঁচিয়ে রাখা যেত, তাহলে তুই কোনওদিনই আমাকে ছেড়ে যেতে পারতিস না। বাবলা তুই আমার জীবনের একটা অংশ ছিলি, আছিস, আর চিরকাল থাকবি।’

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.