সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্লাইটে কোনও চিকিৎসক আছেন? প্রশ্নটা শুনে সহজাত প্রবৃত্তিতেই উঠে দাঁড়িয়েছিলেন ডঃ অঞ্চিতা৷ তিনি চিকিৎসক৷ রোগীকে সারিয়ে তোলাই তাঁর ধর্ম৷ সে হাসপাতাল হোক বা বিমান, কোনও ফারাক পড়ে না৷ আর চিকিৎসকেরও কোনও অফ ডিউটি নেই৷ সে নমুনাই আরও একবার তুলে ধরলেন এই ভারতীয় চিকিৎসক৷ তাঁর তৎপরতাতেই মাঝআকাশে প্রাণে বাঁচলেন এক বিমানসেবিকা৷
পথ দুর্ঘটনায় প্রয়াত দোহারের কালিকাপ্রসাদ
স্ত্রীর এই সাফল্যের কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন সৌরভ কুমার৷ মালয়েশিয়া এয়ারলাইন্সের ‘এমএইচ ১৩০’ উড়ান অকল্যান্ড ছাড়িয়ে যাচ্ছিল কুয়ালালামপুরের দিকে৷ মাঝ আকাশেই অসুস্থ হয়ে পড়েন এক বিমানসেবিকা৷ আর এক বিমানসেবিকা অক্সিজেন সিলিন্ডার নিয়ে দৌড়ে যান৷ খোঁজ করেন অন বোর্ড কোনও ডাক্তার আছেন কিনা৷ সে প্রশ্ন কানে যায় ডঃ অঞ্চিতার৷ উঠে দাঁড়ান তিনি৷ হাতের কাছে চিকিৎসার যা সরঞ্জাম পেয়েছেন তা দিয়েই সেবা করেন রোগীরা৷ উড়ান মাঝপথে থাকায় খানিকটা আশঙ্কা ছিল৷ কেননা ফিরে আসা বা গন্তব্যে পৌঁছনো যাই হোক না কেন, তাতে ক্ষতি হতে পারত রোগীর৷ কিন্তু অঞ্চিতার মুন্সিয়ানায় সুস্থ হয়ে ওঠেন ওই বিমানসেবিকা৷
ইন্ডাস্ট্রি এত খারাপ হলে ছেড়ে দেওয়া উচিত কঙ্গনার: করণ
অন বোর্ড চিকিৎসকের উপস্থিতি নিয়ে এমনিতেই চিন্তায় থাকেন যাত্রীরা৷ সেখানে যাত্রী হয়েও চিকিৎসকের ভূমিকা পালন করে, উদাহরণ তৈরি করলেন ডঃ অঞ্চিতা৷
সর্বশেষ খবর
-
মেট্রোয় ঝাঁপ দিতে যান ছাত্রী! ফোনেই শুরু কাউন্সেলিং, জীবন বাঁচালেন অধ্যাপক
-
পাঁচ রঙা পাপড়ি থেকে ‘নমস্তে’, ব্রিকস লোগোর নেপথ্যে লুকিয়ে কোন গল্প?
-
জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিল্লি থেকে সরতেই বিতর্ক! ‘গুজরাট পাকিস্তানে?’, কেন্দ্রের হয়ে সওয়াল পরেশ রাওয়ালের
-
স্বামীর পরকীয়ার ‘বদলা’! ডায়নার সেই ‘রিভেঞ্জ ড্রেস’ নিলামে বিকোবে কোটি কোটি টাকায়
-
পাহাড়ের নীরব বাসিন্দা, গোরালদেরও এবার রেডিও কলার পরিয়ে জঙ্গলে