যে পোশাক তাঁর ওয়ার্ডরোবে পড়েছিল তিন বছর, আচমকাই পোশাকেই বিশ্বকে চমকে দিয়েছিলেন তিনি। ব্রিটিশ রাজপরিবারের পুত্রবধূ প্রিন্সেস ডায়নার (Princess Diana) সেই ‘রিভেঞ্জ ড্রেস’ এবার নিলামে। ১৯৯৪ সালের জুনের সন্ধেতে দূরদর্শনে যুবরাজ চার্লস সরাসরি স্বীকার করেছিলেন তিনি তাঁর বৈবাহিক সম্পর্কের প্রতি বিশ্বস্ত থাকতে পারেননি! সেদিনই কালো রঙের অফ শোল্ডার পোশাক পরিহিত ডায়নাকে দেখে চমকে উঠেছিল বিশ্ব। আর সেই পোশাক হয়ে উঠেছিল ‘রিভেঞ্জ ড্রেস’। তিন দশক পেরিয়ে এসে আগামী ডিসেম্বরে নিলামে উঠতে চলেছে সেই পোশাক।
জানা যায়, এই বিখ্যাত ড্রেসটির ডিজাইনার ছিলেন ক্রিস্টিনা স্টাম্বোলিয়ান। পোশাকটি নিয়ে ডায়নার নিজেরই সংশয় ছিল। তাঁর ধারণা ছিল, এই পোশাক ব্রিটিশ রাজবধূ হিসেবে বেশ সাহসী! আর তাই সেই পোশাকটি কিনলেও তা ওয়ার্ডরোবেই রেখে দিয়েছিলেন তিনি। কিন্তু ওইদিন তিনি সেটা পরেই হাজির হন লন্ডনের সার্পেন্টাইন গ্যালারিতে নৈশভোজে যোগ দিতেই। আর তারপরই হইহই শুরু হয় সেই পোশাক নিয়ে। স্বামী নিজের মুখে ব্যাভিচারিতার কথা স্বীকার করার দিনই এই পোশাকে হাজির হয়ে ডায়না সেই অফ শোল্ডার পোশাকটিকে চর্চার কেন্দ্রে এনে ফেলেন। এর নাম হয় ‘রিভেঞ্জ ড্রেস’।
আরও পড়ুন:

তবে বিষয়টা কেবল সেই পোশাকটির মধ্যেই সীমাবদ্ধ ছিল না। পোশাকের সঙ্গে তিনি যেসব অনুষঙ্গ বেছে নিয়েছিলেন, সেগুলোও আসলে ‘প্রতিশোধমূলক বার্তা’ই দিয়েছিল। এমনকী, তিনি তাঁর বিয়ের উপহারটিও পরিধান করেছিলেন সেই সন্ধ্যায়। প্রিন্সেস ডায়না তাঁর সাজের সঙ্গে কালো হিল জুতো, একটি ক্লাচ ব্যাগ এবং গলায় একটি নজরকাড়া চোকার ব্যবহার করেছিলেন। শোনা যায়, চোকারটি তৈরি করা হয়েছিল হীরা ও নীলকান্তমণি খচিত একটি প্রাচীন ব্রোচ থেকে— যা তাঁকে বিয়ের উপহার হিসেবে দিয়েছিলেন স্বয়ং ‘কুইন মাদার’।

সেই বহু আলোচিত সন্ধ্যার পোশাকটিই এবার নিলামে। তবে এই পোশাকটি আগেও নিলামে উঠেছিল। নিজের সংগ্রহে থাকা আরও ৭৮টি ড্রেসের সঙ্গে এই পোশাকটিও বিক্রি করেছিলেন তিনি। নিলাম থেকে পাওয়া অর্থ দেওয়া হয়েছিল স্তন ক্যানসার এবং এডস নিয়ে কাজ করা বিভিন্ন দাতব্য সংস্থাকে। এবার নতুন করে ডায়নার সেই ‘রিভেঞ্জ ড্রেস’ নিলামে উঠবে আগামী ডিসেম্বরে। দাম উঠতে পারে দেড় থেকে তিন লক্ষ ডলার। ভারতীয় মুদ্রায় ১.৪ কোটি থেকে ২.৮ কোটি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
EXCLUSIVE: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
মমতার জোটের ডাক উপেক্ষা! উপনির্বাচনে নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি